সর্বশেষ
||রাস্তায় খড় শুকানোর মহোৎসব: আটোয়ারীর রাধানগর ইউনিয়নে গাড়ি চলাচল ব্যাহত, দুর্ঘটনার ঝুঁকি||মৌলভীবাজারের শমসেরনগরসহ ৮টি বিমানবন্দর সচল করার ঘোষণা চেয়ারম্যানের||বগুড়ায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা’ শুরু||সুগন্ধ আর স্বাদে অনন্য মহেশখালীর মিষ্টি পান, দেশজুড়ে বাড়ছে চাহিদা||সাত মাসের সংসারের করুণ পরিণতি: চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক||শ্রমিককে মারধরের প্রতিবাদে নওগাঁ-ঢাকা মহাসড়ক অবরোধ||ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত||“শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকারে” নিয়ামতপুর সরকারি কলেজে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা||শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার||কবির চেতনা ও দ্রোহের আবহে সাতক্ষীরায় সুকান্ত স্মরণ

মৌলভীবাজারের শমসেরনগরসহ ৮টি বিমানবন্দর সচল করার ঘোষণা চেয়ারম্যানের

Share this news with

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার ঐতিহাসিক শমসেরনগর বিমানবন্দর সহ দেশের ৮টি বিমানবন্দর। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নবনিযুক্ত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এটিজেএ) সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি সরকারের এই মহাপরিকল্পনার কথা জানান।

বেবিচক চেয়ারম্যানের এই ঘোষণার পর থেকেই মৌলভীবাজার জেলা জুড়ে ব্যাপক উদ্দীপনা ও আনন্দের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং পর্যটন সংশ্লিষ্টরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

মৌলভীবাজার জেলা তথা পুরো সিলেট বিভাগের জন্য শমসেরনগর বিমানবন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন এটি সচল না থাকায় এই অঞ্চলের মানুষকে আকাশপথে যাতায়াতের জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর নির্ভর করতে হতো। শমসেরনগর বিমানবন্দরটি পুনরায় চালু হলে:-

মৌলভীবাজার জেলার বিপুল সংখ্যক প্রবাসী সরাসরি নিজ জেলায় যাতায়াত করতে পারবেন। এছাড়া চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল ও কমলগঞ্জের পর্যটন শিল্পে এক অভাবনীয় বিপ্লব ঘটবে।

দেশের অন্যান্য প্রান্তের সাথে চা-বাগান পরিবেষ্টিত এই অঞ্চলের ব্যবসায়িক ও দাপ্তরিক যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে।

বেবিচক সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের শমসেরনগর ছাড়াও দেশের তালিকায় থাকা অন্য বিমানবন্দরগুলো হলো—বগুড়া বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর, কুমিল্লা বিমানবন্দর ও পটুয়াখালী বিমানবন্দর।

শমসেরনগরের মতো আঞ্চলিক বিমানবন্দরগুলো সচল হলে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি ও পর্যটন খাতে এক নতুন উচ্চতায় পৌঁছাবে। দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের মুখ দেখবে—এমনটাই প্রত্যাশা মৌলভীবাজারবাসীর। নেটিজেনদের দাবি বিমানবন্দরটি চালু হলে বহু মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক ভাবে সচ্ছল হবে গোটা এলাকা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তায় খড় শুকানোর মহোৎসব: আটোয়ারীর রাধানগর ইউনিয়নে গাড়ি চলাচল ব্যাহত, দুর্ঘটনার ঝুঁকি

মৌলভীবাজারের শমসেরনগরসহ ৮টি বিমানবন্দর সচল করার ঘোষণা চেয়ারম্যানের

বগুড়ায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা’ শুরু

সুগন্ধ আর স্বাদে অনন্য মহেশখালীর মিষ্টি পান, দেশজুড়ে বাড়ছে চাহিদা

সাত মাসের সংসারের করুণ পরিণতি: চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

শ্রমিককে মারধরের প্রতিবাদে নওগাঁ-ঢাকা মহাসড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

“শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকারে” নিয়ামতপুর সরকারি কলেজে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা

শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

কবির চেতনা ও দ্রোহের আবহে সাতক্ষীরায় সুকান্ত স্মরণ

১০

জবি প্রেসক্লাবের নির্বাচন বুধবার

১১

রামগঞ্জে ভূমিসেবা মেলার উদ্ভোধন

১২

ভূরুঙ্গামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর জমকালো উদ্বোধন

১৩

শ্রীমঙ্গলে সিএনজি ও কার মাইক্রোবাস দুই গ্রুপের সংঘর্ষ, বাদ পড়েনি সাংবাদিকরাও

১৪

আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন

১৫

আধুনিক প্রযুক্তির ব্যবহারে লাভজনক ডেইরি খামার গড়ে তুলতে সাতক্ষীরায় ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা

১৬

তারাগঞ্জে ভূমিসেবা মেলা শুরু, চালু হলো স্মার্ট বুথ

১৭

কোতোয়ালীর আবাসিক হোটেলে অভিযান: নারীসহ ১১ জন গ্রেফতার

১৮

​পীরগঞ্জে কোরবানীর ঈদের হাওয়া কামারশালায়: আগুনের উত্তাপ আর হাতুড়ির ‘টুংটাং’ শব্দে নির্ঘুম রাত

১৯

দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

২০