লালমনিরহাট প্রতিনিধি
২২ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেধাবী শিক্ষার্থীদের পাশে লালমনিরহাট জেলা প্রশাসন

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তায় আর্থিক অনুদান প্রদান

লালমনিরহাট জেলা প্রশাসন-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু দুই মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উচ্চশিক্ষায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে এই সহযোগিতা দেওয়া হয়।

ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান শিক্ষার্থীদের হাতে অনুদানের চেক তুলে দেন।

সহায়তা পাওয়া দুই শিক্ষার্থীর মধ্যে একজন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রিক ও ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে এবং অপরজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।

চুয়েটে ভর্তিচ্ছু শিক্ষার্থী বিশাল চন্দ্র রায় বলেন, প্রকৌশলী হয়ে তিনি লালমনিরহাট জেলাকে গৌরবান্বিত করতে চান। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী রিপন মিয়া জানান, দেশের বিভিন্ন পর্যায়ে লালমনিরহাটকে প্রতিনিধিত্ব করার লক্ষ্য নিয়েই তিনি এগিয়ে যেতে চান।

আর্থিক সহায়তা পেয়ে শিক্ষার্থীরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ভর্তি সময়ে এই সহায়তা তাদের শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশ ও সমাজের জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসকসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

১

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

৩

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৪

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৫

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৬

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৭

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

৮

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

৯

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১০

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১১

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১২

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৩

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৪

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৫

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৬

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৭

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

১৮

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

১৯

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

২০