সর্বশেষ
||তীব্র তাপদাহ উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ে হালচাষের পিছু পিছু মাছ ধরার উৎসব||লালমনিরহাটে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার||বঙ্গোপসাগরে ৩ দিন ভেসে থাকার পর কোস্টগার্ডের সহায়তায় বরগুনার ১৭ জেলে উদ্ধার||রাবির বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন||পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড||বিশেষ অভিযানে আন্তঃজেলা কুখ্যাত ডাকাত জুয়েল গ্রেপ্তার||মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলা, প্রধান আসামিসহ ৩ জন গ্রেপ্তার||সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র জারি||চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত||বীরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
মোঃ মাসুম বিল্লাহ - নওগাঁ প্রতিনিধি
৫ জুলাই ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলা, প্রধান আসামিসহ ৩ জন গ্রেপ্তার

Share this news with

নওগাঁর ধামইরহাট উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এবং এ ঘটনায় প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বাদী মোঃ আনোয়ার হোসেন (৪৮) অভিযোগ করেন, তার নবম শ্রেণিতে অধ্যয়নরত কন্যা ধামইরহাট থানাধীন জগদল ফারাজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে একই এলাকার মোঃ তাকমিম হোসেন (২২), পিতা: মোঃ আলম হোসেন, মাতা: মোছা. জিন্নাতুন বেগম, গ্রাম: শিবরামপুর, থানা: ধামইরহাট, জেলা: নওগাঁ, মাদ্রাসায় যাতায়াতের পথে তাকে একা পেলে আপত্তিকর কথাবার্তা বলে উত্ত্যক্ত করতেন।

অভিযোগে আরও বলা হয়, গত ৪ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে ভুক্তভোগী বাড়ির পালিত ছাগল মাঠে বেঁধে ফেরার পথে অভিযুক্ত তার হাত ধরে টানাটানি করে এবং যৌন হয়রানি করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে ভুক্তভোগীর মা প্রতিবাদ করলে, অভিযোগ অনুযায়ী, মোঃ তাকমিম হোসেনসহ আরও দুই সহযোগী ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে তার মা, ভুক্তভোগী এবং তার ছোট ভাইকে এলোপাতাড়ি মারধর করে আহত করে।

ঘটনার বিষয়টি নওগাঁ জেলার পুলিশ সুপারের নজরে এলে তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তারের জন্য ধামইরহাট থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। নির্দেশনার পর মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযানে প্রধান অভিযুক্ত মোঃ তাকমিম হোসেনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানি, নির্যাতন এবং এ ধরনের অপরাধের ঘটনায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র তাপদাহ উপেক্ষা করে ঠাকুরগাঁওয়ে হালচাষের পিছু পিছু মাছ ধরার উৎসব

লালমনিরহাটে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বঙ্গোপসাগরে ৩ দিন ভেসে থাকার পর কোস্টগার্ডের সহায়তায় বরগুনার ১৭ জেলে উদ্ধার

রাবির বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড

বিশেষ অভিযানে আন্তঃজেলা কুখ্যাত ডাকাত জুয়েল গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ: প্রতিবাদ করায় পরিবারের ওপর হামলা, প্রধান আসামিসহ ৩ জন গ্রেপ্তার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র জারি

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বীরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

১০

নিয়ামতপুরে পুলিশের বড় মাদকবিরোধী অভিযান: চোলাই মদের কারখানা গুঁড়িয়ে, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

১১

বগুড়ায় বাসে নারী যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১

১২

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১

১৩

সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

১৪

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

১৫

সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণের পথে তিন্দু বিদ্যালয়

১৬

বরগুনায় শেষ হলো নজরুল বর্ষ ২০২৬ এর তিন দিনের আয়োজন

১৭

বান্দরবানে ওষুধ ক্রয়ে অনিয়মের অভিযোগ: ‘ষড়যন্ত্র’ দাবি সিভিল সার্জনের

১৮

পীর শামীম হত্যা: ঘটনার সাথে জড়িত না থেকেও মামলার প্রধান আসামী হলেন ববি শিক্ষার্থী

১৯

স্বাস্থ্য খাতের সর্বোচ্চ বরাদ্দের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে: অর্থমন্ত্রী

২০