এ এম ফাহাদ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
১৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎মাটিরাঙ্গায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন

Share this news with

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার বিকেল ৪ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।

‎দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

‎এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউচুপ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাছির আহাম্মদ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নুরুল আলম রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম সজল, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মাদ রাব্বিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

‎মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং দেশ ও জাতির কল্যাণে আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করেন।

‎সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন। তাঁর জন্মবার্ষিকীতে আমরা মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তাঁর পরিবারের সদস্য ও স্বজনদের শোক সহ্য করার শক্তি দেন।

‎পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করে এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবিতে ‘কমল’ এর বৃক্ষরোপণ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে কুবি ছাত্রদলের দোয়া মাহফিল

‎মাটিরাঙ্গায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন

‎মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার

ধুনটে ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

গোবিপ্রবিতে নোয়াখালী জেলা শিক্ষার্থী কল্যাণ সংসদের নেতৃত্বে রিয়ন- ফাহিম

‎নোয়াখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ চার নতুন সদস্য

‎কোম্পানীগঞ্জে অপহরণ মামলায় পুলিশের জালে ৩ আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দ্দার গ্রেপ্তার

১০

মিরপুরে ডিএনসিসির উদ্যোগে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচি

১১

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, কুষ্টিয়ার সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা

১২

উত্তরায় ফিলিং স্টেশনের টাকা ডাকাতি: ৫ জন গ্রেপ্তার, অস্ত্র-গুলি ও ১২ লাখ টাকা উদ্ধার

১৩

৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের ৫১ বছর

১৫

ধুনটে হারিয়ে যাচ্ছে প্রকৃতির নিপুণ শিল্পী বাবুই, আকাশে নেই সেই চেনা উড়াউড়ি

১৬

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দেশব্যাপী দোয়া কর্মসূচি

১৭

বগুড়ায় অপহরণ ও ডাকাতি মামলায় গ্রেপ্তার ১০, লুন্ঠিত মালামাল উদ্ধার

১৮

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বাড্ডায় জামায়াতের মোমবাতি মিছিল

১৯

হাসনাপাড়া স্পার এলাকা পরিদর্শনে এমপি কাজী রফিকুল ইসলাম

২০