সর্বশেষ
||নোয়াখালীতে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নিমার্ণ প্রকল্প পরিদর্শনে দুই মন্ত্রী||নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি||কিশোরগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল||যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বাঘাইড়, দাম কত!||ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে জেলহাজতে নারীসহ ২||ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিদেশ ফেরত জামাতার টাকাসহ পুড়ে ছাই জাবেদ মোল্লার স্বপ্ন||নারীপ্রধান পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আজ — ভাতা পাবেন ৩৭,৫৬৭ পরিবার||নারীর রাজনৈতিক অধিকার নিয়ে “ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ: প্রত্যাশা ও প্রাপ্তি”||নাটক ও সামাজিক মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের বিরুদ্ধে নেতিবাচক বার্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন||ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত
PressDesk BD
৪ মার্চ ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে সংঘাত: আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে বিশেষ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে সংঘাত: আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে বিশেষ ফ্লাইট
মধ্যপ্রাচ্যে সংঘাত: আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে বিশেষ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

 

আজ বুধবার (৪ মার্চ) এয়ারলাইনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মানবিক দিক বিবেচনা করে’ ওই দুটি ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

 

এয়ারলাইনটি জানিয়েছে, আজ বুধবার প্রথম বিশেষ ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে উড়াল দিবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবে। অপর বিশেষ ফ্লাইটটি আগামীকাল বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিবে। এরপর দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হবে।

 

ইউএস-বাংলা জানিয়েছে, ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইটগুলো পরিচালিত হবে। ঢাকা–দুবাই ফ্লাইট নম্বর: বিএস-৩৪১ এবং দুবাই-ঢাকা ফ্লাইট নম্বর: বিএস-৩৪২।

 

দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক দিক বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

ইউএস-বাংলা বলছে, যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

 

টিকেট বুকিং সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের যে কোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে এয়ারলাইন্সটি।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নিমার্ণ প্রকল্প পরিদর্শনে দুই মন্ত্রী

নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি

কিশোরগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বাঘাইড়, দাম কত!

ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে জেলহাজতে নারীসহ ২

ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ড: বিদেশ ফেরত জামাতার টাকাসহ পুড়ে ছাই জাবেদ মোল্লার স্বপ্ন

নারীপ্রধান পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন আজ — ভাতা পাবেন ৩৭,৫৬৭ পরিবার

নারীর রাজনৈতিক অধিকার নিয়ে “ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ: প্রত্যাশা ও প্রাপ্তি”

নাটক ও সামাজিক মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের বিরুদ্ধে নেতিবাচক বার্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত

১০

কুষ্টিয়া-১: এমপি বাচ্চু মোল্লার ব্যক্তিগত সহকারী হলেন যুবদল নেতা মাহবুবুর রহমান

১১

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাকে গাঁজা পরিবহনে আটক ২

১২

জুলাই সনদ বাস্তবায়নসহ ৪ দফা দাবি নিয়ে সচিবালয়ে গেল “লং মার্চ টু জুলাই সনদ” এর প্রতিনিধি দল

১৩

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সাধারণ সম্পাদক রাজিব রায়হান

১৪

দুর্গাপুরে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল

১৫

ইরানের ড্রোন হামলায় নিহত সালেহ আহমদের জানাযা মৌলভীবাজারে সম্পন্ন

১৬

হাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১ এপ্রিল

১৭

কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট

১৮

নবীনগরের গমের বাম্পার ফলন

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

২০