সর্বশেষ
||আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ||যুবদল নেতার মামলায় ধুনটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার||মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু, পরীক্ষা শেষে দুপুর ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক||‘তারেক রহমানের ওপর আস্থা রেখেই দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন’— জাবি উপাচার্য||টিকাতলী বাসস্ট্যান্ডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে ভর্তি||বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪||জনতার আস্থা ফেরাতে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান খান||ফুলবাড়ীর হামলায় আহতদের দেখতে হাসপাতালে এমপি ড. আতিক মুজাহিদ, ‘সহিংস রাজনীতি কুড়িগ্রামের নয়’||প্রক্সি পরীক্ষার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ গ্রেফতার ৩||পল্লবীর সেকশন-১১ এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
হাসান মাহমুদ জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
৯ জুন ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, ৭২ ঘণ্টার আলটিমেটাম

Share this news with

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস পুনরায় চালু ও স্থায়ী গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকালে উপজেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জনস্বার্থে পরিবহন সেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে ভূরুঙ্গামারী-রংপুর রুটে সরকারি বিআরটিসি বাস সার্ভিস চালু, অযৌক্তিক বা একতরফা সিদ্ধান্তে বাস সার্ভিস বন্ধ না করা, মেইল বাস যাত্রার সময় কমিয়ে আনা এবং যাত্রীসেবা তদারকি ও নিয়ন্ত্রণে প্রশাসনিক নজরদারি জোরদার করাসহ পাঁচদফা দাবিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক রুকনুজ্জামান রুকন, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্স এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মনিক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ১ জানুয়ারি ভূরুঙ্গামারী-রংপুর রুটে মেইল বাস সার্ভিস পুনরায় চালু করা হয়। তবে কোনো কারণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে গত ১ জুন থেকে সার্ভিসটি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সীমান্তবর্তী এ উপজেলার সাধারণ মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার কয়েক লক্ষ মানুষের প্রাণের দাবি, দ্রুত এই মেইল বাস সার্ভিস চালু করতে হবে। জনগণের দাবি উপেক্ষা করে বাস সার্ভিস বন্ধ রাখা হলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্দোলনকারীরা সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভূরুঙ্গামারী-রংপুর রুটে মেইল বাস সার্ভিস চালু করা না হলে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে উপজেলা থেকে ছেড়ে যাওয়া সকল ধরনের বাস সার্ভিস সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। সমাবেশ শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি তুলে দেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশনের অভিযোগ

যুবদল নেতার মামলায় ধুনটে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু, পরীক্ষা শেষে দুপুর ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক

‘তারেক রহমানের ওপর আস্থা রেখেই দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন’— জাবি উপাচার্য

টিকাতলী বাসস্ট্যান্ডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে ভর্তি

বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

জনতার আস্থা ফেরাতে চেয়ারম্যান পদে মনিরুজ্জামান খান

ফুলবাড়ীর হামলায় আহতদের দেখতে হাসপাতালে এমপি ড. আতিক মুজাহিদ, ‘সহিংস রাজনীতি কুড়িগ্রামের নয়’

প্রক্সি পরীক্ষার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাসহ গ্রেফতার ৩

পল্লবীর সেকশন-১১ এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

১০

মিরপুরে ইনসাফের জজবার উদ্যোগে শেখ হাসিনার প্রতীকী ‘ফাঁসির মঞ্চ’ প্রদর্শনী

১১

মেজর সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের সেমিনার, ৬ দফা দাবি উত্থাপন

১২

‎নোয়াখালীতে ১৪ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

১৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা

১৪

লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল সভাপতি গ্রেফতার

১৫

ডিবি পরিচয়ে মতিঝিল থেকে অপহরণ, পুলিশ ভ্যানে নিয়ে ৫৮ হাজার টাকা আদায়ের অভিযোগ

১৬

বগালেক ভিউ পয়েন্টে পাহাড়ি খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু, মরদেহ উদ্ধার

১৭

মেজর সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে মানববন্ধন শেষে সেমিনার অনুষ্ঠিত

১৮

বায়তুল মোকাররমে অভিযানে ৪৬৪টি ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

১৯

মিরপুরে মেজর সিনহা হত্যাকাণ্ডের ৬ষ্ঠ বার্ষিকী উপলক্ষে মানববন্ধন, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত

২০