হাসান মাহমুদ জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে সোনার হাট ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতি, অল্প বৃষ্টিতেই ব্লক ধ্বসে বিপন্ন রাস্তা

Share this news with

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নির্মাণাধীন সোনার হাট ব্রিজের নতুন সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম, ব্যাপক দুর্নীতি ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে নামমাত্র বালু ব্যবহার করে, কোনো ধরনের সলিং ছাড়াই রাস্তার দু’পাশে ব্লক বসানোর কাজ চলছে। ফলে সামান্য বৃষ্টিতেই নবনির্মিত রাস্তার সাইডের ব্লক ধসে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, সামনে মাঝারি ধরনের বা ভারী বৃষ্টিপাত হলে পুরো সড়কজুড়ে ভয়াবহ ধস নেমে আসবে।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে ব্লকের নিচে ইটের খোয়া ও নির্দিষ্ট পরিমাপের সামগ্রী ব্যবহার করার কথা থাকলেও, এখানে তার কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। খোয়া ছাড়াই শুধুমাত্র নরমাল বালুর ওপর তড়িঘড়ি করে ব্লক বসিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তৈরিকৃত ব্লকগুলোর মান অত্যন্ত নিম্নমানের এবং ভঙ্গুর। সামান্য ভারী যান বা সাধারণ গাড়ি নামানো মাত্রই এই ব্লকগুলো ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাচ্ছে। সরকারি নিয়মকানুন ও সিডিউলকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিকাদার নিজের ইচ্ছামতো কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে ও সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই মেগা অনিয়ম ও দুর্নীতির নেপথ্যে রয়েছেন ব্রিজের কাজে নিয়োজিত প্রজেক্ট ম্যানেজার (পিএম) এবং স্থানীয় প্রভাবশালী ঠিকাদার শাজাহান আলী সোহাগসহ একটি সিন্ডিকেট। তাদের প্রত্যক্ষ যোগসাজশ ও তদারকির অভাবেই সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই জনগুরুত্বপূর্ণ সড়কটি উদ্বোধনের আগেই ধ্বংসের মুখে পড়েছে।

এই ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ শিক্ষার্থী এবং ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দারা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উন্নয়নের নামে এভাবে রাষ্ট্রীয় অর্থ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখনই যদি সামান্য বৃষ্টিতে রাস্তা ভেঙে যায়, তবে মূল বর্ষা মৌসুমে এই সড়কের কোনো অস্তিত্বই থাকবে না।

এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য, এই অনিয়মের বিরুদ্ধে অবিলম্বে একটি সুুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হোক। একই সাথে সড়কের কাজের মান নিশ্চিত করে, সরকারি সিডিউল অনুযায়ী সঠিক মাপে ও সঠিক নিয়মে যেন কাজটি সম্পন্ন করা হয়, সেই দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সর্বস্তরের জনগণ ও সচেতন ছাত্র সমাজ জোর দাবি তুলেছেন, অনতিবিলম্বে দুর্নীতিবাজ ঠিকাদার শাজাহান আলী সোহাগ ও সংশ্লিষ্ট পিএম-সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। জনস্বার্থে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী উপজেলাবাসী।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত

জাকসুর আবাসন প্রস্তাব থেকে চাঁদা আদায়—চার ইস্যুতে তদন্ত দাবি ছাত্রশক্তির

ঠাকুরগাঁওয়ে পলিথিনবিরোধী অভিযান, তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, সপরিবারে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত

ধুনটে ১৮০ মাদক পয়েন্টে প্রকাশ্যে বেচাকেনা, ছড়িয়ে পড়ছে আন্তঃজেলা সিন্ডিকেট

‎হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

পার্বত্য মন্ত্রণালয়ে মন্ত্রী দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রোয়াংছড়িতে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

১০

বঙ্গ সোনাহাট ফুটবল একাডেমিতে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন ইউএনও

১১

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১২

জাবি উদ্যোগ নিলে দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা সম্ভব: পরিবেশ প্রতিমন্ত্রী

১৩

কুবিতে প্রথমবারের মতো শিল্প একাডেমি বৈঠক অনুষ্ঠিত

১৪

নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১৫

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

১৬

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

১৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা, অভিযুক্ত পলাতক

১৮

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

১৯

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০