সর্বশেষ
||ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের আমন্ত্রণ, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে যা জানা গেল||সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার||শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে ময়লার স্তূপে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস||রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন প্রকাশ||ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী: কে এই বিজেপি নেতা?||আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন বার্তা||জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা||২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার||ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত, আহত ১; বেহাল সড়ক সংস্কারের দাবি||বগুড়া দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন, অভিযুক্ত রনি গ্রেপ্তার
এন.এ, বিশেষ প্রতিনিধি
২৬ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের আমন্ত্রণ, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে যা জানা গেল

Share this news with

আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের ১৮তম সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ভারতের পাঠানো আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে এবং তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের আগে প্রধানমন্ত্রী অন্য কোনো দেশ সফর করবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, আপাতত প্রধানমন্ত্রীর বিদেশ সফরের নির্ধারিত কোনো সূচি নেই।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রের তথ্য অনুযায়ী, আগস্ট মাসের মধ্যে বিদেশ সফরের সম্ভাবনা কম। তবে জাতিসংঘ সফরের আগে বা পরে কুয়েত কিংবা সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কূটনৈতিক পর্যায়ে জাপান সফর নিয়েও আলোচনা চলছে।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করতে পারেন। একই সফরের আগে বা পরে সৌদি আরব সফরের সম্ভাবনাও রয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এ দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং শ্রমবাজার সম্প্রসারণের বিষয়টি সফরের অন্যতম অগ্রাধিকার হতে পারে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের তালিকায় জাপান ও তুরস্কও রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব সফরের দিনক্ষণ চূড়ান্ত করতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সফরের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের আমন্ত্রণ, প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে যা জানা গেল

সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে ময়লার স্তূপে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন প্রকাশ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী: কে এই বিজেপি নেতা?

আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন বার্তা

জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা

২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন গ্রেফতার

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত, আহত ১; বেহাল সড়ক সংস্কারের দাবি

বগুড়া দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন, অভিযুক্ত রনি গ্রেপ্তার

১০

গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের

১১

সরকার উত্তরাঞ্চলসহ পুরো দেশেই সুষম উন্নয়ন করবে : বিদ্যুৎমন্ত্রী

১২

দৌলতপুরে পদ্মার ভাঙন, নদীগর্ভে ৫০০ বিঘা জমি

১৩

থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

১৪

রুমার দুর্গম এলাকায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

১৫

ডিসি পার্কের পুকুরে গোসলে নেমে প্রাণ হারালেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী

১৬

কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসে রক্তাক্ত হামলা, দুই যাত্রী আহত; বিক্ষোভে দেড় ঘণ্টা ট্রেন আটকে

১৭

কুড়িগ্রামে বাস ভাঙচুর ও শ্রমিক পেটানোর মামলার প্রধান আসামি গ্রেফতার

১৮

কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

২০