মিজানুর রহমান, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে: জেলা প্রশাসক

Share this news with

লালমনিরহাটের জেলা প্রশাসক মুহম্মদ রাশেদুল হক প্রধান বলেছেন, সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ,সঠিক,বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের লেখনীর মাধ্যমেই সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের কাছে পৌঁছে যায়।

বৃহস্পতিবার বিকেলে দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, গণমাধ্যম সমাজের অসঙ্গতি, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ সৃষ্টি করে। তাই সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস এবং দৈনিক বাংলাদেশ বুলেটিনের লালমনিরহাট জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম রুবেল।

বক্তারা দৈনিক বাংলাদেশ বুলেটিনের দীর্ঘ পথচলার সাফল্য তুলে ধরে বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি দৈনিক বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০