
বাংলাদেশের ঋতুচক্রের গ্রীষ্মে সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়। জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির দেশি ফল নিয়ে ‘মৌসুমি ফল উৎসব’ এর আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।
বুধবার (১৭ই জুন) সাংবাদিক সমিতির কার্যালয়ে টিএসসির- চতুর্থ তলায় ফল উৎসব অনুষ্ঠিত হয়। মৌসুমি ফল উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন ও পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের সমাহার ছিলো।
ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, বর্তমানে সমাজে সত্য তথ্যের চেয়ে মিথ্যা তথ্যের প্রচার বেশি। সাংবাদিক সমিতিকে মিথ্যা তথ্যকে সত্য তথ্য দিয়ে মোকাবিলা করতে হবে।
প্রধান অতিথি বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, বাংলাদেশের একটি ঐতিহ্য মৌসুমি ফল উৎসব, এখন রাষ্ট্রীয়ভাবে ফল উৎসবের আয়োজন হচ্ছে। সাংবাদিক সমিতিকে ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য। এসময় সাংবাদিকদের কাছে বিশ্ববিদ্যালয়কে পজেটিভভাবে তুলে ধরার আহ্বানও জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিজয় চব্বিশ হলের প্রভোস্ট আরিফ হোসেন, সহকারী প্রক্টর মো. গাজী সাখাওয়াত হোসেন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. মেহরাব হোসেন, সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য, সদস্য ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সমিতির সভাপতি মো. রবিউল ইসলাম শুরুতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। সভাপতি তার বক্তব্যে বলেন, সাংবাদিক সমিতির সদস্যরা পড়াশোনার পাশাপাশি নিজেদের মূল্যবাদ সময় ব্যয় করে সাংবাদিকতা চর্চা করে যাচ্ছে। প্রতিনিয়ত পত্রিকার পাতায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বিশ্ববিদ্যালয়কে জাতির সামনে তুলে ধরছে।
মন্তব্য করুন