মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই

Share this news with

বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া আরও ১০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ১৩জুলাই দিবাগত গভীর রাতে লেমুয়া বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে বামনা ও মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়। মোট তিনটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

পাথরঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রফিকুল ইসলাম জানান, রাত প্রায় সোয়া ২টার দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রবিন স্টোর নামে একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরও ১০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, দোকানে থাকা মালামাল, আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে যাওয়ায় তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের অনেকেই দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

এদিকে আজ সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ও জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা।এ সময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১০

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১১

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১২

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৫

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৬

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১৮

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৯

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

২০