সর্বশেষ
||‎মাটিরাঙ্গায় বন‌্যায় ক্ষ‌তি গ্রস্থ কৃষকদের মাঝে আমন ধান ও সবজীর বীজ বিতরণ||ফুলবাড়ীতে এনসিপির মিছিলে বিএনপির হামলা, আহত-২৫, গুরুতর-৭||সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা||‎মাটিরাঙ্গায় পরকিয়ার জেরে দুই সন্তান রেখে পালাল গৃহবধূ, থানায় জিডি||‘ক্ষমতার নয়, সিস্টেমের পরিবর্তনই ছিল জুলাইয়ের লক্ষ্য’— ডা. শফিকুর রহমান||যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত: খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত, আরেক শিক্ষকের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত||ডেভিড ইমনের তথ্যে ফটিকছড়িতে অভিযান, উদ্ধার দেশি-বিদেশি অস্ত্র||রামপালে খানজাহান আলী বিমানবন্দর: চীনের বিনিয়োগে নতুন আশার আলো, বদলে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি||বন্ধ শিল্পকারখানা চালুতে প্রধানমন্ত্রীর নির্দেশ||ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এ গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা, নাগরিক সমস্যা সমাধানে আশ্বাস
মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার পাথরঘাটায় রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

Share this news with

বরগুনার পাথরঘাটায় মিজানুর রহমান (৪০) নামে এক রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) ভোরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকার তার বাসার সামনের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিজানুর রহমান ওই এলাকার মৃত: সফেজ উদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মিজানুর রহমান প্রতিদিনের মতো তার রিকশা বাসার সামনে চার্জে রেখে রাত ১১টার দিকে বাড়িতে ফেরেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘরের সামনের খাটে একা ঘুমিয়ে পড়েন। তবে রাতের কোনো এক সময় তিনি ঘর থেকে বের হয়ে যান, যা পরিবারের কেউ টের পাননি।

নিহতের স্ত্রী পারভীন আক্তার জানান, রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। শনিবার ফজরের নামাজের পর স্থানীয় লোকজন বাড়ির সামনের সড়কে মিজানুর রহমানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তাদের খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

নিহতের বড় ভাই শাহজাহান মিয়া অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে পূর্বেও বিভিন্ন ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, প্রতিপক্ষ এক সময় নিজেদের ঘরে আগুন দিয়ে তাদের পরিবারকে ফাঁসানোর চেষ্টা করেছিল। ওই ঘটনায় আদালতে একটি মামলাও চলমান রয়েছে। তার ধারণা, পূর্বশত্রুতার জের ধরেই প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে মিজানুর রহমানকে হত্যা করেছে।

ঘটনার খবর পেয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. শাহেদ আহমেদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাটির রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ এনাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের তথ্য-উপাত্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের পরিবার।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎মাটিরাঙ্গায় বন‌্যায় ক্ষ‌তি গ্রস্থ কৃষকদের মাঝে আমন ধান ও সবজীর বীজ বিতরণ

ফুলবাড়ীতে এনসিপির মিছিলে বিএনপির হামলা, আহত-২৫, গুরুতর-৭

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা

‎মাটিরাঙ্গায় পরকিয়ার জেরে দুই সন্তান রেখে পালাল গৃহবধূ, থানায় জিডি

‘ক্ষমতার নয়, সিস্টেমের পরিবর্তনই ছিল জুলাইয়ের লক্ষ্য’— ডা. শফিকুর রহমান

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত: খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত, আরেক শিক্ষকের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত

ডেভিড ইমনের তথ্যে ফটিকছড়িতে অভিযান, উদ্ধার দেশি-বিদেশি অস্ত্র

রামপালে খানজাহান আলী বিমানবন্দর: চীনের বিনিয়োগে নতুন আশার আলো, বদলে যেতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

বন্ধ শিল্পকারখানা চালুতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-১ এ গণ্যমান্য ব্যক্তি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা, নাগরিক সমস্যা সমাধানে আশ্বাস

১০

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান

১১

নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

১২

রামপুরা ব্রিজে বাসে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে নিহত ১, চালক ও বাস আটক

১৩

জাবিতে প্রশাসনিক রদবদল: প্রক্টরের পর চার সহকারী প্রক্টরের পদত্যাগ

১৪

গোবিপ্রবির দুই বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ

১৫

বন্দুক উদ্ধার, অস্ত্র কেনাবেচার অভিযোগে আটক দুইজন কারাগারে

১৬

চিতলমারীতে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে মাসিক পর্যালোচনা সভা

১৭

ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন

১৮

‘জাকসু ভিপির দাবির পর আবাসন নীতিতে পরিবর্তন, ছাত্র শৃঙ্খলা বিধি লঙ্ঘনের অভিযোগ’

১৯

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫

২০