মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

Share this news with

বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের মিরের-ঝর-খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।

মঙ্গলবার (১৬ জুন ২০২৬) তিনি খালটির চলমান খনন কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

২ দশমিক ৭০৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই গুরুত্বপূর্ণ খালটির খনন কাজ গত ২৪ মার্চ ২০২৬ তারিখে উদ্বোধন করা হয়। পরিদর্শনকালে দেখা যায়, প্রকল্পের প্রায় ৯৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এ সময় জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, খাল খনন কার্যক্রম এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের উন্নয়ন প্রকল্পসমূহের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, খাল পুনঃখননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে, সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের নাব্যতা সংকট দূর করে খালটি পুনরায় সচল হলে কৃষি, মৎস্য ও পানি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

২০২৭ এর মে থেকেই চট্টগ্রামে স্হায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি

জাবিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং সামিট অনুষ্ঠিত

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ যুবক আটক

দৌলতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত সাবেক সেনা সদস্য

কুড়িগ্রামে সার বিতরণে বিলম্বের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ, ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ

ঠাকুরগাঁও ভূল্লীতে ট্রাক-অটোর সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৬

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

১১

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

১২

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

১৩

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৪

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৫

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

১৬

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১৭

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

১৯

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

২০