আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যাল (ববি) প্রতিনিধি 
২০ মে ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ববি ছাত্রদলের চাঁদাবাজিতে ক্ষুদ্ধ কেন্দ্রীয় নেতৃবৃন্দ,  সভাপতি সেক্রেটারিকে কেন্দ্রে তলব

Share this news with

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের মহাসড়কে একের পর এক চাঁদাবাজির ঘটনায় এবার নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় ছাত্রদল। গতকাল মঙ্গলবার মহাসড়কে পোনাবাহি মাছের গাড়ি আটক করে লাখ টাকা চাঁদা হাতিয়ে নেয়া এবং চাঁদা না পেয়ে আরকটি গাড়ি ভাংচুর ও চালককে মারধরের ঘটনা প্রকাশের পরই ক্ষুব্ধ হয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরই জেরে আজ বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি ও সেক্রেটারিকে ঢাকায় জরুরি তলব করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বুধবার (২০ মে) সকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাতের জন্য বরিশাল ছাড়েন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একের পর এক চাঁদাবাজির ঘটনা সামনে আসায় ক্ষিপ্ত  কেন্দ্রীয় ছাত্রদল। বিষয়গুলো বিস্তারিত জানতে এবং এর যথাযথ ব্যাখ্যা জানার জন্যই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকে ঢাকায় জরুরি তলব করেছে। চাঁদাবাজির বিষয়গুলো নিয়ে যথাযথ ব্যাখ্যা না দিতে পারলে বিপদের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নেতাকর্মী।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের এক সহ-সভাপতি বলেন, চাঁদাবাজির নিউজগুলো ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের নজরে এসেছে। এজন্য ডেকে পাঠিয়েছে সভাপতি সেক্রেটারিকে। যদি তারা উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারে তাহলে বিপদ হতে পারে।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত সন্ধ্যা ৬ টায় বলেন, আমরা এখনো সাক্ষাৎ করতে পারিনি। সাক্ষাতের পরে বিস্তারিত জানাবো।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমরা সভাপতি ও সেক্রেটারি ঢাকায় এসেছি সাংগঠনিক কাজ। সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিষয়গুলো নিয়েও আলোচনা হবে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারির সাথে।

ছাত্রদলের নবগঠিত কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত টিমের অন্যতম সদস্য কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারিক হাসান মামুন বলেন, অভিযোগ বিষয়ে আমরা অবগত হয়েছি। আমরা নিউজ দেখেছি। অভিযুক্তদের বিষয়ে তথ্য সংগ্রহ চলতেছে।

এবিষয়ে জানার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে একাধিকবার কল করলেও সাড়া পাওয়া যায়নি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১০

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১১

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১২

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৫

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৬

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

১৭

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৮

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

১৯

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

২০