আশেকে এলাহী শিবলী, ধুনট উপজেলা প্রতিনিধি (বগুড়া)
১৯ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়া-৫ আসনে চালু ‘জনসংযোগ ২৪/৭’, ঘরে বসেই মিলছে এমপি’র সেবা

Share this news with

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে রাজনীতিকদের মুখে কতশত প্রতিশ্রুতির ফুলঝুরি ফোটে। তবে সেই প্রতিশ্রুতিকে স্রেফ কথার কথা না রেখে, প্রযুক্তির ডানায় ভর করে বাস্তব রূপ দিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। নির্বাচিত হওয়ার পর থেকেই সাব-রেজিস্ট্রার অফিসের অনিয়ম দূরীকরণ, যানজট নিরসন কিংবা গণশুনানির মতো জনমুখী নানা উদ্যোগে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে। এবার তিনি নিয়ে এলেন এক যুগান্তকারী ডিজিটাল সমাধান— ‘জনসংযোগ ২৪/৭’।

প্রচলিত আমলাতান্ত্রিক জটিলতা আর দূরত্বের দেয়াল ভেঙে সরাসরি জনগণের মুখোমুখি দাঁড়াতে এই আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। এর মাধ্যমে এলাকার সাধারণ মানুষ ঘরে বসেই তাদের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা সরাসরি পৌঁছে দিতে পারছেন তাদের প্রতিনিধির কাছে।

শেরপুর-ধুনট এলাকার মানুষকে দীর্ঘদিন ধরে নাগরিক সমস্যা, নানা অনিয়ম কিংবা উন্নয়নের দাবি নিয়ে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরতে হতো। অনেক সময় সঠিক যোগাযোগের অভাবে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আড়ালেই থেকে যেত। দীর্ঘদিনের এই অচলায়তন ভাঙতেই জন্ম নিয়েছে ‘জনসংযোগ ২৪/৭’। এটি কেবল একটি ওয়েবসাইট নয়, বরং জনতা ও জনপ্রতিনিধির মাঝে এক অদৃশ্য মজবুত সেতু।

আধুনিক এই প্ল্যাটফর্মটিকে সাজানো হয়েছে মূলত পাঁচটি বিভাগে— লক্ষ্য ও পরিকল্পনা, অভিযোগ দেওয়া, ট্র্যাক করা, উন্নয়ন এবং যোগাযোগবিষয়ক পরামর্শ দেওয়া।

এখানে নাগরিকেরা শুধু অভিযোগই করছেন না, বরং এলাকার কোন রাস্তার কাজ কত শতাংশ শেষ হলো, শিক্ষা-স্বাস্থ্য খাতের অগ্রগতির নিখুঁত খতিয়ানও দেখতে পাচ্ছেন এক ক্লিকেই। কৃষি, বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কিংবা দুর্নীতির বিরুদ্ধে যেকোনো পরামর্শ বা আইডিয়া শেয়ার করার সুযোগও রাখা হয়েছে এখানে।

এই প্ল্যাটফর্মের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ট্র্যাকিং সুবিধা। একজন নাগরিক তার অভিযোগটি জমা দেওয়ার পর সেটি এখন কোন পর্যায়ে আছে, তা ঘরে বসেই লাইভ দেখতে পাচ্ছেন। এর ফলে আড়ালে-আবডালে ফাইল আটকে থাকার দিন ফুরিয়েছে। পুরো প্রক্রিয়ায় নিশ্চিত হয়েছে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা।

চালু হওয়ার পর থেকেই শেরপুর-ধুনটের মানুষের মাঝে এটি নিয়ে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। ইতোমধ্যেই প্ল্যাটফর্মটিতে ১৭০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে এবং সবচেয়ে আশার কথা হলো— সেগুলোর সমাধানের কাজও পুরোদমে শুরু হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করে জানান, আগে যেখানে ছোটখাটো সমস্যা নিয়ে কার কাছে যাবেন তা ভেবে দ্বিধায় পড়তে হতো, এখন মুঠোফোনের এক চাপেই মিলছে সমাধান।

জনগণের কণ্ঠস্বর আর কোনো অদৃশ্য দেয়ালে আটকে থাকবে না— এই প্রত্যয় নিয়ে যাত্রা করা ‘জনসংযোগ ২৪/৭’ ধুনট-শেরপুরে জনপ্রতিনিধিত্বের এক নতুন ও আধুনিক সংজ্ঞা তৈরি করেছে। (জনসাধারণের সুবিধার জন্য ওয়েবসাইটটি উন্মুক্ত রয়েছে: www.gmsirajmp.com)

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

১

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

২

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৩

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

৪

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৫

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৬

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৭

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৮

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

৯

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১০

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১১

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১২

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১৩

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৪

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৬

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৭

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৮

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

১৯

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

২০