সর্বশেষ
||বগুড়ায় যুবদলের তিন ইউনিটের কমিটি বিলুপ্ত||বগুড়ায় এনসিপির কর্মসূচি হতে দেওয়া হবে না: আবু হাসান||শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শো-কজ||বান্দরবানে ব্র্যাকের সহায়তা পেল ১,৫০০ ক্ষতিগ্রস্ত পরিবার||শনিবার বগুড়ায় আসছেন সাত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৩ মন্ত্রী||জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা, নেপথ্যে কী?||নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১||বগুড়ায় বাসের চাপায় প্রাণ গেল ৭ শ্রমিকের||‎নোয়াখালী চৌমুহনীতে বিএনপি নেতাকে গুলি, লাগল সহযোগীর বুকে||বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ হাইকমিশনার দম্পতি
ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
৭ অগাস্ট ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় বাসের চাপায় প্রাণ গেল ৭ শ্রমিকের

Share this news with

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আরও এক দিনমজুরের মৃত্যু হওয়ায় প্রাণহানির এ সংখ্যা বাড়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রতিদিনের মতো সেদিনও বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকেরা কাজের আশায় সেখানে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সর্বশেষ নিহত শ্রমিকের নাম তাজমুল (৪৫)। তিনি জয়পুরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে।

এর আগে দুর্ঘটনার পর ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পথে ছয়জন শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকার বেলাল, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আমিরুল ও নূর আলমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে বাকি তিনজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।

স্থানীয় সূত্র জানায়, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, পাবনাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন ভোরে শতাধিক দিনমজুর এরুলিয়া বাজার এলাকায় কাজের সন্ধানে জড়ো হন। স্থানীয় কৃষক ও গৃহস্থরা সেখান থেকেই তাদের দৈনিক ভিত্তিতে কাজে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলা বাসটি প্রথমে রাস্তার পাশে একটি খুঁটিতে ধাক্কা খায়। এরপর চালক নিয়ন্ত্রণ ফেরানোর চেষ্টা করলেও বাসটি অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে যায়। একপর্যায়ে সেটি ঘুরে বিপরীতমুখী হয়ে থেমে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজন শ্রমিকের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, ওই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে গতিরোধক নির্মাণসহ কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, বাসচাপায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুবদলের তিন ইউনিটের কমিটি বিলুপ্ত

বগুড়ায় এনসিপির কর্মসূচি হতে দেওয়া হবে না: আবু হাসান

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শো-কজ

বান্দরবানে ব্র্যাকের সহায়তা পেল ১,৫০০ ক্ষতিগ্রস্ত পরিবার

শনিবার বগুড়ায় আসছেন সাত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৩ মন্ত্রী

জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদত্যাগের ঘোষণা, নেপথ্যে কী?

নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

বগুড়ায় বাসের চাপায় প্রাণ গেল ৭ শ্রমিকের

‎নোয়াখালী চৌমুহনীতে বিএনপি নেতাকে গুলি, লাগল সহযোগীর বুকে

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ হাইকমিশনার দম্পতি

১০

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন, এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ

১১

জুলাই সাংস্কৃতিক উৎসবে ঐক্য ও সংস্কৃতিচর্চার আহ্বান

১২

১১ দলীয় ঐক্যের সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা

১৩

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা

১৪

পদ্মার পাড় ধসে মর্মান্তিক পরিণতি, নিখোঁজ নূরিয়ার মরদেহ উদ্ধার

১৫

ধুনটে অভিযানে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৬

দোকানি-গ্যারেজের দখলে বন্দি ছিল ফুটপাত, অবশেষে ভ্রাম্যমান আদালতে উদ্ধার

১৭

আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

১৮

ধুনটে প্রবাসী শাহাদত হত্যার প্রতিবাদে থানা ঘেরাও, এসআইসহ দুইজনের ফাঁসির দাবি

১৯

কুবিতে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে বৃত্তি বিতরণ

২০