তিমির বনিক - মৌলভীবাজার প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুসকা চটপটির নামে কী খাচ্ছেন? মৌলভীবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Share this news with

বিকেলের আড্ডায় বা জিভে জল আনা স্বাদের খোঁজে ফুসকা-চটপটি বাঙালির অন্যতম প্রিয় অনুষঙ্গ। কিন্তু এই সুস্বাদু খাবারের আড়ালেই যদি লুকিয়ে থাকে চরম স্বাস্থ্যঝুঁকি আর নোংরা পরিবেশ? ঠিক এমন এক ভয়ঙ্কর চিত্রের দেখা মিলল মৌলভীবাজার শহরের কিছু নামী ফুসকা ও ফাস্টফুড দোকানে।

অস্বাস্থ্যকর উপায়ে খাবার তৈরি এবং নোংরা পরিবেশে তা ক্রেতাদের পরিবেশন করার অপরাধে মৌলভীবাজারের ৪টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল সোমবার (২৯ জুন) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে তাৎক্ষণিকভাবে নিচের প্রতিষ্ঠানগুলোকে জরিমানা এবং সতর্ক করা হয়:

ঢাকা সাথি ফুসকা ঘর: অস্বাস্থ্যকর পরিবেশের জন্য (৪৩ ধারা)  ৩,০০০ টাকা। ফুসকা ঘর: খাদ্যপণ্যের মূল্য তালিকা বা নিয়ম লংঘনের দায়ে (৪৫ ধারা) ৫,০০০ টাকা। রসমেলা ফুসকা ঘর: একই অপরাধে (৪৫ ধারা) ২,০০০ টাকা। জয়দ্বীপ পার্থ হেয়ারকার্ট: সেবামূলক প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় (৩৮ ধারা) — ২,০০০ টাকা।

মোট আদায়কৃত জরিমানা: ১২ হাজার টাকা।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, সাধারণ মানুষের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। খাবারের নামে এমন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ কোনোভাবেই বরদাশত করা হবে না।

ভোক্তাদের অধিকার রক্ষায় এবং জনস্বার্থ নিশ্চিত করতে এই ধরণের ঝটিকা বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে অধিদপ্তর থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

১

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

২

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৩

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

৪

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৫

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৬

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৭

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৮

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

৯

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১০

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১১

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১২

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১৩

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৪

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৬

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৭

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৮

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

১৯

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

২০