
নওগাঁ সদর প্রতিনিধি জনাব মাসুম বিল্লাহকে আগামী ছয় (০৬) মাসের জন্য প্রেস ডেস্ক বিডির রাজশাহী বিভাগীয় ডিভিশনাল ইনচার্জ (ডিআই) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির সম্পাদকীয় কর্তৃপক্ষ সম্প্রতি এ সিদ্ধান্ত গ্রহণ করে। তার এই পদায়নের মাধ্যমে রাজশাহী বিভাগের সংবাদ কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
নতুন দায়িত্ব অনুযায়ী মাসুম বিল্লাহ রাজশাহী বিভাগের আওতাভুক্ত সকল জেলা, উপজেলা ও স্থানীয় প্রতিনিধিদের কার্যক্রম তদারকি করবেন। একই সঙ্গে অত্র বিভাগের প্রতিনিধিদের পাঠানো সংবাদ যাচাই-বাছাই করে নিয়মিতভাবে প্রেস ডেস্ক বিডির ওয়েবসাইটে প্রকাশের দায়িত্ব পালন করবেন।
সাংবাদিকতার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও ডিজাইন বিষয়ে দক্ষ হওয়ায় তাকে প্রতিষ্ঠানের গ্রাফিক্স ও আনুষঙ্গিক ডিজাইন সংক্রান্ত কাজের দায়িত্বও প্রদান করা হয়েছে। বিভিন্ন সংবাদভিত্তিক ফটোকার্ড, ব্যানার, কভার ডিজাইন এবং প্রচারণামূলক কনটেন্ট তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে কর্তৃপক্ষ মনে করে।
প্রেস ডেস্ক বিডির সম্পাদকীয় বোর্ড মনে করে, মাসুম বিল্লাহর অভিজ্ঞতা, কর্মদক্ষতা ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠানের সংবাদ পরিবেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। তার নেতৃত্বে রাজশাহী বিভাগের প্রতিনিধিদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ নিশ্চিত হবে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা ও সাফল্য কামনা করা হয়েছে। একই সঙ্গে রাজশাহী বিভাগের সকল প্রতিনিধিকে ডিভিশনাল ইনচার্জের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন