তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১৭ মে ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পতাকা বৈঠকের মাধ্যমে ভারত থেকে দেশে ফিরলেন মানসিক প্রতিবন্ধী যুবক

Share this news with

নিখোঁজ হওয়ার ১৩ দিন পর ভারত থেকে দেশে ফিরেছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মানসিক প্রতিবন্ধী যুবক বকুল মন্ডল (৩৫)। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সমন্বয়ে শনিবার রাতে তাকে পরিবারের কাছে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বকুল মন্ডল উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি (মরারপাড়া) গ্রামের লুৎফর রহমান মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩ মে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন বকুল। মানসিক প্রতিবন্ধী হওয়ায় তিনি পথ ভুলে সীমান্ত অতিক্রম করে ভারতের কলকাতায় চলে যান। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক বাংলাদেশি যুবকের ছবি ছড়িয়ে পড়লে স্বজনরা সেটি দেখে বকুলকে শনাক্ত করেন।

পরে বকুল দেশে ফেরার চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে সীমান্তসংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি জানার পর বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ শুরু হয়।

শনিবার রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার চড়াইকুড়ি সীমান্তে বিজিবির চিলমারি ক্যাম্প এবং বিএসএফের চরভদ্র ক্যাম্পের সদস্যদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে বকুলকে বিজিবির কাছে হস্তান্তর করে।

আজ রোববার সকালে বিজিবি তাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়।

ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত বাবা লুৎফর রহমান মন্ডল বলেন, “বকুল নিখোঁজ হওয়ার পর আমরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম। ফেসবুকে তার ছবি দেখে নিশ্চিত হই। এখন তাকে ফিরে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”

রামকৃষ্ণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ বলেন, “বকুল মানসিক প্রতিবন্ধী হওয়ায় ভুলবশত সীমান্ত পার হয়ে যায়। বিজিবির সহযোগিতায় দ্রুত তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”

বিজিবির চরচিলমারি কোম্পানি কমান্ডার সুবেদার মোশারফ হোসেন জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে বকুলকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে জাবি অধ্যাপক ড. লুৎফুল এলাহীর গবেষণা প্রকাশ

বগুড়ায় ফুসকার খাবারে মিললো কবুতরের বিষ্ঠা-পঁচা ডিম, ১ লক্ষ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

বগুড়ায় বাস চাপায় হত্যা মামলা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

আদমদীঘিতে খাদ্য গুদামে অনিয়ম, প্রকল্পের চালে মিলল ভিন্ন জেলার ও নিম্নমানের

বেগমগঞ্জে আবারও গুলি, গুলিবিদ্ধ ওয়ার্কশপ মালিক

ধুনটে চিকিৎসকের বিরুদ্ধে নার্সের সংসার ভাঙার অভিযোগ, এলাকায় তোলপাড়

কুবির নৃবিজ্ঞান বিভাগে জলবায়ু সহনশীল ও টেকসই খাদ্য ব্যবস্থা নিয়ে সেমিনার

রুহিয়া চৌরাস্তা দখলমুক্তে প্রশাসনের অভিযান, উচ্ছেদ অবৈধ দোকান

‎জুতার সোলেই ইয়াবার চালান, নোয়াখালীতে ৭০০ পিসসহ গ্রেপ্তার

১০

দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

১১

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ

১২

বদলগাছীতে ১২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

১৩

কদ্দাছড়া–নয়াপাড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

১৪

পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর অসুস্থ শিশু, তদন্তের দাবি

১৫

বগুড়ার নন্দীগ্রামে কপাল পুড়ল ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

১৬

১১ দলীয় ঐক্যের বৈঠক: বিদ্যুৎ-গ্যাস সংকট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

১৭

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

১৮

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

১৯

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

২০