পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১২ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

Share this news with

চট্টগ্রামের পটিয়া প্রেসক্লাবে প্রবেশ করে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে স্থানীয় এক যুবদল নেতাসহ মোট ৩৭ জনকে আসামি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) রাতে ভুক্তভোগী সাংবাদিক এবং দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী বাদী হয়ে পটিয়া থানায় এই মামলাটি রুজু করেন।

মামলায় পটিয়া পৌরসভা যুবদলের নেতা এস এম রেজা রিপনকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে রিপনসহ আরও ৭ জনের নাম উল্লেখ করার পাশাপাশি ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ৯ জুন দুপুরে সাংবাদিক আবেদুজ্জামান আমিরী পটিয়া প্রেসক্লাবের ভেতরে অবস্থান করছিলেন। ওই সময় এস এম রেজা রিপনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল প্রেস ক্লাবে চড়াও হয়। তারা আমিরীকে জোরপূর্বক ক্লাব থেকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে আনে এবং মারধর করে।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, এই হামলার সূত্রপাত গত বছরের একটি সংবাদকে কেন্দ্র করে। ২০২৫ সালের ৫ নভেম্বর দৈনিক যুগান্তরে পটিয়ায় শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ ছিল এবং তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। সেই প্রতিহিংসা থেকেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ প্রসঙ্গে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পরই অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পুরো বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

শিক্ষাব্যবস্থা সংস্কারের ৮ দফা দাবিতে শহিদ মিনারে অবস্থান ও গণস্বাক্ষর

গ্লোবাল ভিসা স্টেশনের পরিচালকের বিচারের দাবিতে মানববন্ধন

কুবির চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন নবীনবরণ অনুষ্ঠিত

নন্দীগ্রামে এমপির কাঁধে ঢোল, হাতে কোদাল-ফগার মেশিন

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধুনটে পরিচ্ছন্নতা অভিযান

ঢাবির বটতলা থেকে জাতীয় ছাত্রশক্তির বিজয় র‌্যালি

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা

ঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

১০

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

১১

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

১২

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

১৩

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

১৪

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

১৫

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৬

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

১৭

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

১৮

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

২০