আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
২৪ জুন ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

Share this news with

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলার প্রতিটি থানা এলাকায় বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নোয়াখালী সদর উপজেলা থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৬ জন, হাতিয়া উপজেলা থেকে ১ জন, কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ৩ জন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মোট ১২ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, “জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে, গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে আওয়ামী লীগ বা সংশ্লিষ্ট সহযোগী সংগঠনের স্থানীয় নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন যেকোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১০

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১১

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১২

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৫

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৬

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১৮

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৯

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

২০