নিজস্ব প্রতিবেদক
৪ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ঘোষণা দুই দিনের কর্মসূচি

Share this news with

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ এবং সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, ড. কর্নেল (অব.) অলি আহমদ, আল্লামা মামুনুল হক, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মিয়া গোলাম পরওয়ার, ড. হামিদুর রহমান আযাদ, মজিবুর রহমান মঞ্জু, ডা. মুস্তাফিজুর রহমান ইরান, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

বৈঠকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে এসব সমস্যার সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানান নেতারা।

ঘোষিত কর্মসূচি

৫ আগস্ট (বুধবার) সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলা শহরে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। একই দিন সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গণে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

বৈঠকে জানানো হয়, ৫ আগস্টের গণসমাবেশ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদের পাশাপাশি জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

শাহবাগে রাষ্ট্র সংলাপ ফোরামের অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন

১০

অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার

১১

মজুরি বৃদ্ধি ও ন্যায্য দামের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

১২

জাবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি আরজুমান নাজিজ

১৩

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজিএ সংবর্ধনা

১৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

১৫

শাহবাগে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন ও লাঠি মিছিল

১৬

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

১৭

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৮

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের

১৯

ঠাকুরগাঁওয়ে রেকর্ডিয় গ্রামীণ সড়কের মাটি কাটার অভিযোগ

২০