সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারীর নিরাপত্তা ও বিচারহীনতার প্রতিবাদে জাবি থিয়েটারের দুইদিনব্যাপী পথনাটক

Share this news with

‘Until They Answer’ শিরোনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারীর নিরাপত্তা, সহিংসতা ও অপরাধের বিচারহীনতার প্রতিবাদে দুই দিনব্যাপী পথনাটক আয়োজন করেছে জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি)।

সোমবার (৩১ আগষ্ট) সন্ধ্যা ৭টায় ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি)’র ১৩নং কক্ষে জাবি থিয়েটারের অর্থ সম্পাদক তানজিন নুসরাত মুনার সঞ্চালনায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এসময় তিনি বলেন— মঙ্গলবার ও বুধবার (১ ও ২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে নাটকটির তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পথনাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন তপু চন্দ্র দাস।

নাটকটির আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে মুনা বলেন, ‘ক্যাম্পাসে একের পর এক অপরাধের পর শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুললেও সময়ের সঙ্গে অনেক আন্দোলন থেমে যায়। তবে অনেক ঘটনার বিচার ও জবাবদিহিতা অনিশ্চিতই থেকে যায়। এই বিচারহীনতার ধারাবাহিকতাকে প্রশ্নের মুখে দাঁড় করাতেই ‘আন্টিল দ্যা এনসার’ নির্মাণ করা হয়েছে।’

পথনাটকটির রচয়িতা তপু চন্দ্র দাস নাটকটি সম্পর্কে বলেন, ‘আমাদের মূলবক্তব্য হচ্ছে অপরাধ সংগঠিত হয়, আন্দোলন হয়, অমীমাংসিত অবস্থায় সেই আন্দোলন আবার থেমে যায়, সংগঠিত হয় নতুন আরেকটি অপরাধ। একের পর এক শিক্ষার্থীর নাম লেখা হয় বিচারহীনতার কালো খাতায়।’

তিনি আরও বলেন, ‘নারীর নিরাপত্তা ও প্রশাসনের দায়িত্ব পালনে উদাসীনতার বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদের অংশ হিসেবে এ নাটকের মাধ্যমে প্রশ্ন তোলা হবে। অপরাধের পর কতদিন আন্দোলন চলবে? নতুন আরেকটি অপরাধ সংঘটিত হওয়া পর্যন্ত, নাকি বিচার না হওয়া পর্যন্ত?’ এমন প্রশ্নও উত্থাপন করেন তপু।

নাটকটির প্রদর্শনীর সময়সূচি সম্পর্কে তারা বলেন, এটি আগামীকাল বিকেল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ও  রাত ৮টায় বটতলা এবং এর পরেরদিন রাত ১০টায় মশাল মিছিল হয়ে উপাচার্যের বাসভবন প্রাঙ্গণে আয়োজন করা হবে।

এছাড়াও সংবাদ সম্মেলনে জাবি থিয়েটারের সহ-প্রকাশনা সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিয়া,  থিয়েটার কর্মী শেখ মোহাম্মদ সবুজ ও আরমান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় চলন্ত ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে নারী ধর্ষণ, গ্রেপ্তার ১

সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে কর্মচারীদের হয়রানি

সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

উৎসবমুখর পরিবেশে দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবির শহীদ রফিক-জব্বার হলে চালু হলো ‘হেলথ কর্ণার’

মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের দাওয়াতি সমাবেশ

নোয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি

কাজ করলেও সমালোচনা, না করলেও সমালোচনা থাকবে- পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু

১০

রুমা উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

বগুড়ায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতন চালিয়ে হত্যা

১২

কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৩

গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

ঠাকুরগাঁওয়ের ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সোহানী শিফার ব্যক্তিগত উদ্যোগ: অটোরিকশার ব্যাটারি খুলে নেওয়ার ঘোষণায় শাহবাগে অটোরিকশা মালিক-শ্রমিকদের জমায়েত

১৬

‎নোবিপ্রবির তৃতীয় সমাবর্তন ২৪ জানুয়ারি, যোগ দেবেন রাষ্ট্রপতি

১৭

গোবিপ্রবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এলামনাই অ্যাসোসিয়েশন গঠন

১৮

বহরে থাকা বন্ধুরা সহ এসিল্যান্ড খেলেন গণপিটুনি

১৯

নারীর নিরাপত্তা ও বিচারহীনতার প্রতিবাদে জাবি থিয়েটারের দুইদিনব্যাপী পথনাটক

২০