সর্বশেষ
||বৃক্ষ হাতে গাবতলীতে সবুজের বার্তা ছড়িয়ে দিচ্ছেন ছাত্রদল নেতা পলাশ||পত্নীতলা থানা পুলিশের অভিযানে ১৩.৭৫ লিটার চোলাইমদ সহ একজন নারী মাদক ব্যবসায়ী আটক||নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপের মাধ্যমে মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার||নিখোঁজের দুইযুগ পর মিলল পরিচয় :নরসিংদীর রেলস্টেশনে প্রতিবন্ধী হত্যার বিচার দাবিতে বগুড়ায় মানববন্ধন||নামের আগে ডাক্তার পদবি, ধরেও ছেড়ে দিল প্রশাসন||বরগুনার পাথরঘাটায় ৫ ঘণ্টা পর নিখোঁজ শ্রমিক জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার||বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা||ধুনটে ককটেল হামলা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা আতিক কারাগারে||ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: রাবিতে তাজুল ইসলাম||বগুড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা
ফারহান লাবিব, - বগুড়া জেলা প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নামের আগে ডাক্তার পদবি, ধরেও ছেড়ে দিল প্রশাসন

Share this news with

দুই ভাই নিজেদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করছিল। বগুড়া শহরের একটি মহল্লার ফার্মেসিতে চেম্বার খুলে দিতেন অপচিকিৎসা।

হাতেনাতে ধরা পড়ে অপরাধ স্বীকার করলেও দুই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে দফারফা করার অভিযোগ উঠেছে। তাদেরকে সতর্ক করে অপচিকিৎসা কার্যক্রম বন্ধসহ শর্তসাপেক্ষে অর্থদন্ড করা হয় বলে জানিয়েছে জেলার জাতীয় ভোক্তা অধিকার।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা এগারোটার দিকে শহরের জহুরুল নগরের মদিনা মসজিদ সংলগ্ন শেরে বাংলা নগর এলাকার চৌধুরী ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। সহযোগিতা করে র‍্যাব-১২ ও জেলা পুলিশের সদস্যরা।

জানা গেছে, দু’ঘন্টা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। ফার্মেসিতে ভুয়া ডাক্তারের চেম্বার খুলে অপচিকিৎসা দেওয়ার প্রমাণ মিলেছে। দুই ভাই মহিদুর রহমান চৌধুরী রুমন ও মতিউর রহমান চৌধুরী রুম্মান দীর্ঘদিন ধরে নিজেদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করছেন। তারা শুধুমাত্র ডিএমএফ কোর্স সম্পন্ন করেও স্থানীয়দের কাছে ডাক্তার হিসেবে এলাকায় পরিচিত। ফলে সাধারণ রোগীরা বিভ্রান্ত হচ্ছিলেন এবং প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে ভুয়া ডাক্তারের চেম্বারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার। হাতেনাতে আটকের পর অপরাধ স্বীকার করেছে কথিত ডাক্তার দুই ভাই। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ছাড়াই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চৌধুরী ফার্মেসিকে ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। নামের আগে ডাক্তার পরিচয় দেওয়া দুই ভাই জরিমানা দিয়ে রেহাই পেলেও ক্ষোভ প্রকাশ করেছেন মহল্লার বাসিন্দারা। অনেকের মন্তব্য, ভুয়া ডাক্তার ধরে ছেড়ে দেওয়ার ঘটনা লোক দেখানো অভিযান। তারা আবারও অপচিকিৎসা দেওয়ার সাহস পাবে।

এ প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কথিত ডাক্তারের চেম্বার বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযুক্ত দুই ভাই অপরাধ স্বীকার করায় তাদের বাবার উপস্থিতিতে জরিমানা আদায় করেছি। ভবিষ্যতে তারা এ ধরনের অপরাধে জড়াবেন না, বলে লিখিতভাবে অঙ্গীকার করেছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষ হাতে গাবতলীতে সবুজের বার্তা ছড়িয়ে দিচ্ছেন ছাত্রদল নেতা পলাশ

পত্নীতলা থানা পুলিশের অভিযানে ১৩.৭৫ লিটার চোলাইমদ সহ একজন নারী মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপের মাধ্যমে মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিখোঁজের দুইযুগ পর মিলল পরিচয় :নরসিংদীর রেলস্টেশনে প্রতিবন্ধী হত্যার বিচার দাবিতে বগুড়ায় মানববন্ধন

নামের আগে ডাক্তার পদবি, ধরেও ছেড়ে দিল প্রশাসন

বরগুনার পাথরঘাটায় ৫ ঘণ্টা পর নিখোঁজ শ্রমিক জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা

ধুনটে ককটেল হামলা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা আতিক কারাগারে

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: রাবিতে তাজুল ইসলাম

বগুড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা

১০

আদমদীঘিতে কুকুরের কামড়ে আহত ৭

১১

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

১২

বগুড়ার শেরপুরে আনন্দ টিভি এমডির জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি

১৩

বজ্রপাত প্রতিরোধে লাগানো তালগাছ কেটে জ্বালানি ও ক্ষতি, ক্ষুব্ধ ধুনটের স্বেচ্ছাসেবীরা

১৪

জাবির রফিক-জব্বার হলে লোক প্রশাসন বিভাগের পুনর্মিলনী ও নবীনবরণ

১৫

বরগুনার পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই

১৬

বরগুনায় যমজ ৩ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

১৭

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কুবি শিক্ষার্থী নিহত, আহত অনেক

১৮

কুমিল্লায় পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

১৯

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

২০