উমংনু মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
১০ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা শ্রমিক নিহত

Share this news with

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৯ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আব্দুল খালেক (৩০)। তিনি কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-১ এর ব্লক-সি এলাকার বাসিন্দা এবং মো. আনুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী সীমান্ত এলাকায় একটি বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন আব্দুল খালেক। এ সময় রেজু আমতলী বিওপির অধীন সীমান্ত পিলার ৪০-এর পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৭০০ গজ ভেতরে হঠাৎ একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন।

বিস্ফোরণের ফলে আব্দুল খালেকের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়েও গুরুতর আঘাত লাগে। পরে সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে সিএনজিযোগে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়রা জানান, যে বাগানে কাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে সেটির মালিক ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফাত্রাঝিরি এলাকার বাসিন্দা শাহ আলম।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে তদন্তের জন্য পাঠিয়েছি। নিহত ব্যক্তি যেহেতু একজন রোহিঙ্গা সেহেত, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১০

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১৩

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১৪

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১৫

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১৬

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১৭

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১৮

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৯

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

২০