মৌলভীবাজার প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন বাংলাদেশ গড়তে দায়িত্বশীলদের যোগ্যতা বাড়াতে হবে: আবদুল হালিম

Share this news with

মৌলভীবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬৭টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) পৌরসভা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনের পর ইনসাফভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে জামায়াত কাজ করছে। ভবিষ্যতে দেশ পরিচালনার জন্য সংগঠনের দায়িত্বশীলদের জ্ঞান, মেধা ও প্রজ্ঞায় আরও সমৃদ্ধ হতে হবে।

জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ‘আদর্শ সংগঠকের ভূমিকা’ বিষয়ে আলোচনা করেন সিলেট মহানগর আমীর মো. ফখরুল ইসলাম। সূরা আল-মুমিনুন থেকে দারস দেন মাওলানা শেখ আব্দুল হক। অনুষ্ঠানে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তব্যে আবদুল হালিম দাবি করেন, দীর্ঘদিনের হামলা, মামলা, কারাবরণ ও নির্যাতন সত্ত্বেও তাদের সংগঠনের কার্যক্রম থেমে যায়নি। তিনি দুর্নীতিমুক্ত দেশ গঠনে সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এদিকে একই দিন বিকেলে মাওলানা আবদুল হালিম মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের কবর জিয়ারত করেন। গিয়াসনগর ইউনিয়নের মোহাম্মদপুরে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদমনি ব্রিলিয়ান্ট অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানালো ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

আধিপত্যবাদ নয়, ভারতের সঙ্গে সমতার সম্পর্ক চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

নতুন মন্ত্রীসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

শপথ নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল

বাংলাদেশিদের টার্গেট করে পতিতাবৃত্তি, মালয়েশিয়ায় আটক ২৫

নতুন বাংলাদেশ গড়তে দায়িত্বশীলদের যোগ্যতা বাড়াতে হবে: আবদুল হালিম

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা

রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

১০

সাবেক ছাত্রদল নেতা শরীফুলের ওপর হামলার নিন্দা জানাল জাবি ছাত্রদল

১১

অনলাইন পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

১২

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং

১৩

জাবিতে গাঁজা সেবনরত অবস্থায় দুই রিক্সা চালক আটক

১৪

‎নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২

১৫

মির্জা ফখরুলকে জাবি জিয়া পরিষদের অভিনন্দন

১৬

বাংলাদেশে পৌঁছেছেন পীর সাবির শাহ, ঢাকায় ও চট্টগ্রামে জশনে জুলুসে নেতৃত্ব

১৭

কেন্দ্রীয় অংশ রিভিউ হলেও হল সংসদে আটকে কুকসু

১৮

স্বামী তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে অশ্রুসিক্ত দীপু মনি

১৯

আদমদীঘিতে মাদ্রাসায় কিশোরকে বলৎকার, শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

২০