সর্বশেষ
||বৃক্ষ হাতে গাবতলীতে সবুজের বার্তা ছড়িয়ে দিচ্ছেন ছাত্রদল নেতা পলাশ||পত্নীতলা থানা পুলিশের অভিযানে ১৩.৭৫ লিটার চোলাইমদ সহ একজন নারী মাদক ব্যবসায়ী আটক||নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপের মাধ্যমে মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার||নিখোঁজের দুইযুগ পর মিলল পরিচয় :নরসিংদীর রেলস্টেশনে প্রতিবন্ধী হত্যার বিচার দাবিতে বগুড়ায় মানববন্ধন||নামের আগে ডাক্তার পদবি, ধরেও ছেড়ে দিল প্রশাসন||বরগুনার পাথরঘাটায় ৫ ঘণ্টা পর নিখোঁজ শ্রমিক জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার||বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা||ধুনটে ককটেল হামলা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা আতিক কারাগারে||ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: রাবিতে তাজুল ইসলাম||বগুড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা
মোঃ মাসুম বিল্লাহ - নওগাঁ।
১৫ জুলাই ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপের মাধ্যমে মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

Share this news with

নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিশেষ কায়দায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ সদস্য রয়েছে।

পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ১৪ জুলাই ২০২৬ রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে চক্রটির সদস্যদের আটক করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃতরা ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এই অপরাধ চালিয়ে আসছিল। তারা ফেসবুক পেজ ও ইমো অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করে কৌশলে বাসায় ডেকে আনতো। পরে তাদের মারধর করে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করতো এবং এসব ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করতো।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—
১. মাহফুজুর রহমান বাঁধন (২৬), পিতা-মৃত আল হেলাল, সাং-পুইয়া, থানা-পত্নীতলা, নওগাঁ।
২. মো. মমিনুর ইসলাম (২২), পিতা-মৃত কামরুজ্জামান, সাং-শিবপুর সরদারপাড়া, থানা-পত্নীতলা, নওগাঁ।
৩. মোছা. রুমা খাতুন (২০), সাং-হালাট্টী, থানা-জয়পুরহাট সদর, জয়পুরহাট।
৪. মোছা. সাদিয়া আক্তার মায়া (১৯), সাং-সুতরইল, থানা-পোরশা, নওগাঁ।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে একই কৌশলে অপরাধ পরিচালনা করে আসছিল। চক্রের অন্যান্য পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তরুণদের হানিট্র্যাপসহ এ ধরনের প্রতারণার ফাঁদ থেকে সতর্ক থাকতে হবে।”

পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষ হাতে গাবতলীতে সবুজের বার্তা ছড়িয়ে দিচ্ছেন ছাত্রদল নেতা পলাশ

পত্নীতলা থানা পুলিশের অভিযানে ১৩.৭৫ লিটার চোলাইমদ সহ একজন নারী মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপের মাধ্যমে মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিখোঁজের দুইযুগ পর মিলল পরিচয় :নরসিংদীর রেলস্টেশনে প্রতিবন্ধী হত্যার বিচার দাবিতে বগুড়ায় মানববন্ধন

নামের আগে ডাক্তার পদবি, ধরেও ছেড়ে দিল প্রশাসন

বরগুনার পাথরঘাটায় ৫ ঘণ্টা পর নিখোঁজ শ্রমিক জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা

ধুনটে ককটেল হামলা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা আতিক কারাগারে

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: রাবিতে তাজুল ইসলাম

বগুড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা

১০

আদমদীঘিতে কুকুরের কামড়ে আহত ৭

১১

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

১২

বগুড়ার শেরপুরে আনন্দ টিভি এমডির জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি

১৩

বজ্রপাত প্রতিরোধে লাগানো তালগাছ কেটে জ্বালানি ও ক্ষতি, ক্ষুব্ধ ধুনটের স্বেচ্ছাসেবীরা

১৪

জাবির রফিক-জব্বার হলে লোক প্রশাসন বিভাগের পুনর্মিলনী ও নবীনবরণ

১৫

বরগুনার পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই

১৬

বরগুনায় যমজ ৩ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

১৭

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কুবি শিক্ষার্থী নিহত, আহত অনেক

১৮

কুমিল্লায় পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

১৯

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

২০