
নওগাঁ জেলার ইউনিয়ন পরিষদগুলোতে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শৃঙ্খলা রক্ষায় নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এই লক্ষ্যে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা থেকে একটি আনুষ্ঠানিক দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এই উদ্যোগের আওতায় জেলার ৯৯টি ইউনিয়নের সকল দফাদার ও মহল্লাদারদের জন্য নতুন সেট ইউনিফর্ম (পোশাক), জুতা, ছাতা, টর্চলাইট এবং লাঠিসহ পেশাগত কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হবে। দীর্ঘদিন ধরে নওগাঁর গ্রাম পুলিশ সদস্যরা তাদের সরঞ্জামাদির স্বল্পতার কথা জানিয়ে আসছিলেন, যা নিরসনে জেলা প্রশাসন এই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
Skip to PDF contentইতিমধ্যেই আগ্রহী ঠিকাদারী প্রতিষ্ঠানসমূহকে নির্দিষ্ট নিয়ম মেনে ও সময়ের মধ্যে দরপত্রে অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছেন, এই সরঞ্জামগুলো হাতে পেলে গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং ইউনিয়ন পরিষদের নিরাপত্তা তদারকির কাজে নিয়োজিত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মনোবল ও কর্মতৎপরতা আরও বৃদ্ধি পাবে।
মন্তব্য করুন