সর্বশেষ
||জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু||ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা||ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ||ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার||চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম||মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন||ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে||হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা||ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন||কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত
আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

Share this news with

বগুড়ার ধুনটে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে জোসনা বেওয়া (৫৪) নামে এক বিধবা নারীকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার নিজস্ব সম্পত্তিতে যাতায়াতের পথে বাঁশের বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগও করেছেন তিনি। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, জোসনা বেওয়ার স্বামী মৃত শাজাহান আলীর পৈতৃক সম্পত্তির ভোগদখল নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে তিনি বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। মামলাটি ১৮৮ পি/২০২৬ (ধুনট) নম্বরে বিচারাধীন রয়েছে।

অভিযোগে অভিযুক্তরা হলেন—মৃত আব্দুল জোব্বার তালুকদারের ছেলে মো. আব্দুল কুদ্দুস তালুকদার (৬৫), মৃত আব্দুর রহমানের ছেলে চঞ্চল তালুকদার (৪৫), মৃত মজিবর রহমানের ছেলে মো. আব্দুল লতিফ তাং (৪৬) এবং রজীব উদ্দিন তালুকদারের ছেলে আব্দুল হামিদ (৪২)।

জোসনা বেওয়ার অভিযোগ, আদালতে বিচারাধীন মামলার তদন্তের অংশ হিসেবে গত ১০ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের দুইজন সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়ে বিরোধপূর্ণ জমি মাপজোখ করেন। মাপজোখ শেষে সার্ভেয়াররা চলে যাওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্ত চার ব্যক্তি সেখানে উপস্থিত হন।

অভিযোগকারী আরও দাবি করেন, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে তাকে উদ্দেশ করে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। তিনি গালিগালাজ করতে নিষেধ করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর পাশাপাশি প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া তার সম্পত্তিতে যাতায়াতের পথে বাঁশের বেড়া নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগও করেছেন জোসনা বেওয়া। এতে নিজের জমিতে স্বাভাবিকভাবে যাতায়াত করতে না পেরে তিনি ভোগান্তিতে পড়েছেন। ঘটনার পর থেকে নিজের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে। তারা হলেন—মিহিন তালুকদার (৩৮), সেলিম রেজা তালুকদার (৬৫), মাসরাফি (২৩) ও মোছা. আলেয়া খাতুন (৫৫)। এ ছাড়া আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে অভিযোগকারীর দাবি।

জোসনা বেওয়া বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের বিষয়টি আদালতে বিচারাধীন। এর মধ্যেই আমাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে আমি আতঙ্কের মধ্যে রয়েছি। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে থানায় অভিযোগ করেছি।

তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন ও নিকট আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করার কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।

অভিযোগে উল্লেখ করা তফসিলভুক্ত সম্পত্তি বগুড়া জেলার ধুনট থানার চালাপাড়া মৌজায় অবস্থিত। এর জে.এল. নম্বর ৪৫। জমিগুলো আরএস খতিয়ান নম্বর ২৫৩৩ ও ১৮০৮-এর অন্তর্ভুক্ত। এর মধ্যে দাগ নম্বর ৫২২৮-এ ১৩ শতক এবং দাগ নম্বর ৫২২৯-এ ১৪ শতক জমি রয়েছে। সব মিলিয়ে সম্পত্তির পরিমাণ ২৭ শতক ধানী জমি।

জোসনা বেওয়া অভিযোগটির সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুনার রশিদ বলেন, বিধবার অভিযোগটি সরেজমিনে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগে অভিযুক্ত চারজনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

১১

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

১২

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

১৩

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

১৪

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

১৫

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

১৬

আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি

১৭

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের

১৮

আন্তর্জাতিক যুব দিবসে ঢাকায় জামায়াতের যুব র‍্যালি

১৯

ক্রীড়ার উন্নয়নেই কাজ করেছেন কোকো, রাজনীতিতে ছিলেন না: রিজভী

২০