ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ১:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষ হাতে শুভেচ্ছা জানানো সেই নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার

Share this news with

জীবনের কঠিন বাস্তবতা আর মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে রাজধানীর রমনায়।

প্রতিদিন সকাল ৯টা ১৩ মিনিট থেকে ৯টা ১৫ মিনিটের মধ্যে এই সড়ক দিয়েই সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর ঠিক সেই সময়ই ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। প্রধানমন্ত্রীকে দেখেই হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

দিনের পর দিন একই দৃশ্য। বিষয়টি নজর এড়ায়নি প্রধানমন্ত্রীরও। এরপর থেকে তিনিও প্রতিদিন গাড়ি থেকে হাত নেড়ে নীরবে সেই শুভেচ্ছার জবাব দিতে থাকেন।

তার নাম আবদুস সালাম। বাড়ি পাবনায়। বর্তমানে একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। একসময় তিনি পেশায় গাড়িচালক ছিলেন। কিন্তু স্ট্রোক করার পর আগের মতো কঠোর পরিশ্রম করতে না পারায় প্রায় আট মাস আগে নিরাপত্তাকর্মীর চাকরি নেন।

তার এক ছেলে পেশায় গাড়িচালক। মেয়ের বিয়ে দিয়েছেন। জীবনের নানা সংকট আর অসুস্থতার সঙ্গে লড়াই করেই চলছে তার সংসার।

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন তিনি। আর দায়িত্ব পালনের ফাঁকেই প্রধানমন্ত্রীকে একনজর দেখে শুভেচ্ছা জানানোর এই অভ্যাস গড়ে ওঠে তার।

আবদুস সালামের এই গল্প জানার পর তার খোঁজ নিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে তার কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আবদুস সালাম।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এই ভালোবাসা ও সম্মান আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এখন আর আমার জীবনে কোনো চাওয়া-পাওয়া নেই। আমি তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

জীবনের প্রতিকূলতার মধ্যেও কর্তব্য পালন করে যাওয়া এক সাধারণ নিরাপত্তাকর্মীর প্রতি প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগকে অনেকেই রাষ্ট্রের একজন নাগরিকের প্রতি সহমর্মিতা ও দায়িত্বশীলতার উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১০

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১১

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১২

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৫

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৬

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

১৭

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৮

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

১৯

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

২০