সর্বশেষ
||পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক||ডেঙ্গুমুক্ত মনোহরদী গড়তে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা||ফুটপাত ও সড়ক মুক্ত করতে চসিকের বড় অভিযান, উচ্ছেদ ২০০ অবৈধ দোকান||“মৌলভীবাজারের মানুষ আমাদের পর ভাবেনি, উজাড় করে সম্মান দিয়েছে”||ঠাকুরগাঁওয়ের জুলহাস এর দ্রুত চিকিৎসা না হলে বাঁচানো সম্ভব নয়||রংপুর মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে জনতার ঢল, ৭ দিনের আল্টিমেটাম||গ্রেপ্তার এড়াতে আওয়ামী লীগের কৌশল, দেবিদ্বারে মিছিল করে মুরাদনগরে লিখে প্রচার||ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান||রোহিঙ্গাদের জন্য সহায়তা, আর কক্সবাজারবাসীর দীর্ঘশ্বাস—কেন বাড়ছে প্রশ্ন?||ভূরুঙ্গামারীতে নদীভাঙ্গন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ধর্ষণের দায়ে অভিযুক্ত পলাতক রহিম গ্রেপ্তার

Share this news with

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মৌলভীবাজার জেলার সদর থানাধীন মির্জাপুর এলাকার বাসিন্দা। বিবাদী রাহিম মিয়ার বাড়ি ও ভিকটিমের বাড়ি পাশাপাশি হওয়ায় সে প্রায় সময় ভিকটিমের বাড়িতে আসা যাওয়া করত। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ঘটনার দিন চলতি বছরের গত ২ মার্চ আনুমানিক ভোর ৫টার সময় বিবাদী ভিকটিমের ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। আনুমানিক ভোর ৫টা ২০ মিনিটের সময় ভিকটিমের ভাই ভিকটিমের ঘরে মানুষের শব্দ শুনে তার ঘরে গিয়ে বিবাদীকে দেখতে পেলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করেন। অতঃপর বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হওয়ার কথা বলে বিবাদীকে তার পরিবারের লোকজন নিয়ে যান। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা না হওয়ায় ভিকটিমের ভাই মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল গত ২০ এপ্রিল আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কালাপুর এলাকায় অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর মডেল থানার মামলা নং-২১ তারিখ- ১১/০৩/২০২৬ খ্রি. ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫) এর ৯(১); এর মূলে মৌলভীবাজারে কিশোরী ধর্ষণ মামলার একমাত্র পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- রাহিম মিয়া (২৩), পিতা-শফিক মিয়া, সাং- রঘুনন্দনপুর, থানা ও জেলা- মৌলভীবাজার।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব-৯, সিলেট এর মিডিয়া অফিসার ও অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ডেঙ্গুমুক্ত মনোহরদী গড়তে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা

ফুটপাত ও সড়ক মুক্ত করতে চসিকের বড় অভিযান, উচ্ছেদ ২০০ অবৈধ দোকান

“মৌলভীবাজারের মানুষ আমাদের পর ভাবেনি, উজাড় করে সম্মান দিয়েছে”

ঠাকুরগাঁওয়ের জুলহাস এর দ্রুত চিকিৎসা না হলে বাঁচানো সম্ভব নয়

রংপুর মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে জনতার ঢল, ৭ দিনের আল্টিমেটাম

গ্রেপ্তার এড়াতে আওয়ামী লীগের কৌশল, দেবিদ্বারে মিছিল করে মুরাদনগরে লিখে প্রচার

ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

রোহিঙ্গাদের জন্য সহায়তা, আর কক্সবাজারবাসীর দীর্ঘশ্বাস—কেন বাড়ছে প্রশ্ন?

ভূরুঙ্গামারীতে নদীভাঙ্গন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

১০

চট্টগ্রামে ‘অপহরণ আতঙ্ক’: নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন নগরবাসী

১১

লালমনিরহাটে ই’য়াবাসহ যুবক গ্রেফতার

১২

মৌলভীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

১৩

প্লাস্টিকের ছাউনিতে চার সন্তান নিয়ে বেঁচে থাকার লড়াই পারভীনের

১৪

লবণ পানি উত্তোলন বন্ধ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন, জীবনযাত্রায় চরম বিপর্যয়

১৫

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতি নস্যাৎ: ৫ জনকে আটক করে পুলিশে দিল জনতা

১৬

কালিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিলবাসীর জনজীবন, প্রশাসনকে দুষছেন জনগণ

১৮

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের দাবিতে বাসদ (মার্কসবাদী)-এর বিক্ষোভ সমাবেশ

১৯

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এনসিপির বৃক্ষরোপণ ও সেমিনার

২০