সর্বশেষ
||ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে||হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা||ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন||কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত||ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি||রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে||আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক||বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার||কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০||রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ
তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
২২ মার্চ ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

—টুর্নামেন্টের উদ্বোধনী বক্তব্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে গত রাতে যেন বসেছিল এক চাঁদের হাট। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ‘সৌহার্দ্যপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-কে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। রাতের কৃত্রিম আলোকসজ্জা আর পুরনো বন্ধুদের উচ্ছ্বাসে মাঠটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

গত শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের সেতুবন্ধন। যুবসমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এমন আয়োজনের বিকল্প নেই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব তারাগুনিয়ার সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মথুরাপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক ও টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ খসরু নোমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের ২০১৯ ব্যাচের চমৎকার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা যখন ব্যাটে-বলে একে অপরের মুখোমুখি হন, তখন গ্যালারিতে থাকা দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। উপচে পড়া ভীড় আর আলোকোজ্জ্বল মাঠের সেই পরিবেশ উপস্থিত সবাইকে স্কুলজীবনের সোনালী স্মৃতিগুলো মনে করিয়ে দেয়।

আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ খসরু নোমান জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করতে এবং এলাকায় ক্রীড়া চর্চার সংস্কৃতি ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

১০

আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি

১১

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের

১২

আন্তর্জাতিক যুব দিবসে ঢাকায় জামায়াতের যুব র‍্যালি

১৩

ক্রীড়ার উন্নয়নেই কাজ করেছেন কোকো, রাজনীতিতে ছিলেন না: রিজভী

১৪

মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩

১৫

কুবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির

১৬

পাখি হত্যার দায়ে বগুড়ার শেরপুরে গাছের মালিকের বিরুদ্ধে মামলা

১৭

বগুড়ার নন্দীগ্রামে প্রশাসনের তিন কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

১৮

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করল মঞ্চ-২৪

১৯

গরুর ফার্মে নকল সিগারেটের কারখানা, দৌলতপুরে জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা

২০