সর্বশেষ
||ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় : এমপি হাসনাত আবদুল্লাহ||দেবিদ্বারে শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক||দৌলতপুরে কৃষকের তামাকের ঘরে আগুন, ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা||ভারতে আটক ৭ বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত||অনলাইন শুভেচ্ছা, অফলাইন দূরত্ব : ডিজিটাল যুগে ঈদের গল্প||নদী ও প্রকৃতি সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত||সাংবাদিকদের সন্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল||মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু||‘অজানা গন্তব্যে ক্ষেপনাস্ত্র’ ছুঁড়েছে উ. কোরিয়া, দাবি দ. কোরিয়ার||ভিজিএফ চাল বিতরণ প্রক্রিয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক

—প্রতীকি ছবি।

কুমিল্লার দেবিদ্বারে পৃথক পৃথক দুই শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১৪ মার্চ) দুপুরে শিশু ধর্ষণের অভিযোগে আটক অভিযুক্ত দুই কিশোর মো: সিফাত (১৪) ও জাহিদুল ইসলাম সিহাব (১৬)কে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে থানা পুলিশ।

এর আগে ওই ঘটনায় পুলিশ শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে অভিযান চালিয়ে শিশু ধর্ষনের সাথে জড়িত থাকার অভিযোগে মো: সিফাত (১৪) ও মো: জাহিদুল ইসলাম সিহাব (১৬) নামে দুই অভিযুক্তকে আটক করেছে।

শিশু ধর্ষণের ঘটনা দুইটি ঘটেছে গত ৮ই মার্চ ও ১৩ই মার্চ দেবিদ্বার উপজেলার ২ নং ইউছুফপুর ইউনিয়নের নবীপুর গ্রামের পশ্চিমপাড়া ইকবাল হোসেন রাজুর বাড়ির অভিযুক্ত মো: সিফাতের নিজ বাসস্থানে এবং অপর ঘটনাটি ঘটে গত ১৩ মার্চ বিকেল সাড়ে ৫ টায় ১নং বড় শালঘর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোল্লাবাড়ীর অভিযুক্ত মো: জাহিদুল ইসলাম সিহাবের নিজ বাসস্থানে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৮ মার্চ উপজেলার নবীপুর গ্রামের পশ্চিম পাড়ার ইকবাল হোসেন রাজুর বাড়ির উঠুনে শিশুরা খেলা করছিল। এসময় প্রতিবেশী মো. মামুন মিয়ার ছেলে মো. সিফাত (১৪) ভিক্টিম শিশুটিকে উঠিয়ে নিয়ে তার নিজ ঘরে ধর্ষণ করে। এসময় ভিক্টিমের ছোট বোন ঘটনাটি দেখে ফেললেও সিফাত এ ঘটনাটি কাউকে না জানাতে তাদের নিষেধ করায় বিষয়টি গোপন থাকে। এদিকে প্রায় ৩-৪ দিন শিশুটি খাওয়া- দাওয়া ছেড়ে দিয়ে নিরব ও নিশ্চুপ থাকায় মা-বাবার জিজ্ঞাসাবাদে ভিক্টিমের ছোট বোন বিষয়টি তার মা-বাবাকে জানায়। ঘটনা শুনার পরই ওই শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত মো. সিফাত স্থানীয় গোপালনগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

অপর ঘটনাটি মামলার বিবরনী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বড়শালঘর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোল্লা বাড়ির মো: বশির মিয়ার ছেলে মো. জাহিদুল ইসলাম সিহাব প্রতিবেশী ৩ বছর বয়সী এক শিশুকে চিপস এর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত সিহাব তার নিজ ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির সূর-চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এসে ভিক্টিম শিশুটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় এবং ওই ঘটনায় ভিক্টিমের বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আটক সিহাব বড়শালঘর ইউএমই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

এ ব্যাপারে দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, পৃথক দুই শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষনের সাথে জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে আটক করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। শিশু দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় : এমপি হাসনাত আবদুল্লাহ

দেবিদ্বারে শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক

দৌলতপুরে কৃষকের তামাকের ঘরে আগুন, ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

ভারতে আটক ৭ বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত

অনলাইন শুভেচ্ছা, অফলাইন দূরত্ব : ডিজিটাল যুগে ঈদের গল্প

নদী ও প্রকৃতি সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত

সাংবাদিকদের সন্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল

মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

‘অজানা গন্তব্যে ক্ষেপনাস্ত্র’ ছুঁড়েছে উ. কোরিয়া, দাবি দ. কোরিয়ার

ভিজিএফ চাল বিতরণ প্রক্রিয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১০

ইরানের সর্বোচ্চ নেতাকে ধরিয়ে দিতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

১১

এক ফসলা বৃষ্টিতে প্রান ফিরেছে চা বাগানে

১২

খাবারে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ ব্যবহার, মোবাইল কোর্টে প্রতিষ্ঠান সিলগালা

১৩

যাত্রাবাড়ীতে গলায় ফাঁস, রিকশাচালকের মরদেহ ঢামেকে

১৪

ইরান-ইসরায়েল যুদ্ধ : কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি দেশে ফিরলেন

১৫

এবারের ঈদ ‘ইত্যাদি’তে চার মিউজিক্যাল ড্রামা, ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর

১৬

বাড্ডায় দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতে আহত

১৭

ঈদে অসহায়দের মুখে হাসি ফোটাতে সরকারের ভিজিএফ সহায়তা : এম মাহবুব উদ্দিন খোকন

১৮

দৌলতপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

১৯

ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকাশিল্পে উৎসবের আমেজ

২০