নিজ্বস্ব সংবাদদাতা
২৬ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক! তালিকায় Close Up, Himalaya সহ আরও পরিচিত ব্র্যান্ড

Share this news with

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করছেন, সেটিতেই যদি ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক থাকে তাহলে বিষয়টি নিশ্চয়ই উদ্বেগের। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে, যা নিয়ে ভোক্তাদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ESDO) এক বছরব্যাপী গবেষণায় দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। গবেষণায় দেখা যায়, পরীক্ষিত ৩৪টি নমুনার মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। পরীক্ষাগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি (EHE) ল্যাবরেটরিতে স্টেরিও মাইক্রোস্কপি ও FTIR প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করা হয়।

গবেষণা প্রতিবেদনে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে Mediplus Fluoride Gel-এ, যেখানে প্রতি ১০০ গ্রামে ৩২০টি পর্যন্ত প্লাস্টিক কণা পাওয়া গেছে। এছাড়া Closeup Red Hot, Closeup Menthol Fresh, Kodomo Ultra Shield Formula, Signal Green Tea, Pepsodent Advanced Salt, Himalaya Complete Care এবং Sensodyne Fresh Mint- এও বিভিন্ন মাত্রায় মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিশুদের জন্য তৈরি কয়েকটি টুথপেস্ট নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গবেষণায় Kodomo Ultra Shield Formula, Meril Baby Strawberry, Meril Baby Orange এবং Pepsodent Kids Orange-এ মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির কথা বলা হয়েছে।

তবে সব পণ্যে একই ফল পাওয়া যায়নি। গবেষণায় Zenfresh, Parachute Just for Baby (Mango) এবং Closeup Red Hot Zinc Fresh Technology-এর নমুনায় শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কোনো টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হওয়া মানেই তাৎক্ষণিকভাবে সেটি মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে দীর্ঘমেয়াদে এর সম্ভাব্য প্রভাব নিয়ে আরও গবেষণা এবং নিয়ন্ত্রক সংস্থার স্বাধীন যাচাই জরুরি।

এদিকে গবেষণার ফল প্রকাশের পর সংশ্লিষ্ট মহলে টুথপেস্টের মান নিয়ন্ত্রণ আরও কঠোর করা, নিয়মিত ল্যাব পরীক্ষা চালু করা এবং ভোক্তাদের জন্য উপাদান সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশের দাবি জোরালো হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১০

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১১

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১২

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১৩

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১৪

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১৫

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৬

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

১৭

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ভার্সন সাহিত্য প্রকাশ ও হস্তান্তর

১৮

ডাকসু অদম্য মেধাবৃত্তি-২০২৬: শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ প্রদান

১৯

বাবার জানাজায় অংশ নিতে এসে সন্তান নিজেই লাশ, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

২০