তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টানা বর্ষণে কর্মহীন কুষ্টিয়ার ১০০ দরিদ্র পরিবারের পাশে ৪৭ বিজিবি

Share this news with

টানা বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ায় কর্মহীন হয়ে পড়া কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক দায়িত্ববোধ থেকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আজ সোমবার (১৩ জুলাই) সকালে এই মানবিক সহায়তা প্রদান করে।

সকাল ১১টায় প্রাগপুর পুরাতন বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সীমান্তবর্তী দিনমজুর, কৃষিশ্রমিক এবং নিম্নআয়ের পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

চলমান বর্ষায় সীমান্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ সময় কাজের সুযোগ হারিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন স্থানীয় দিনমজুর ও কৃষিশ্রমিকরা। এই দুর্দিনে তাদের খাদ্য সংকট লাঘবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিশেষ এই উদ্যোগ গ্রহণ করে।

খাদ্য সহায়তা বিতরণকালে বিজিবি কর্মকর্তারা বলেন, “দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। তবে যেকোনো জাতীয় দুর্যোগ বা সংকটকালে স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোকেও আমরা নৈতিক দায়িত্ব মনে করি। বিজিবি সব সময় সীমান্তবর্তী মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সহায়তা পেয়ে আবেগাপ্লুত স্থানীয় বাসিন্দারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রাগপুর এলাকার একজন উপকারভোগী বলেন, “টানা বৃষ্টির কারণে কয়েকদিন ধরে কাজ নেই, পরিবার নিয়ে খুব কষ্টে দিন পার করছিলাম। বিজিবির এই সহায়তা আমাদের বড় উপকারে এল।”

সীমান্তরক্ষী বাহিনীর এমন মানবিক কর্মকাণ্ড স্থানীয় জনসাধারণের মধ্যে বিজিবির ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

১

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

২

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

৩

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

৪

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

৫

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

৬

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

৭

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

৮

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

৯

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১০

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

১১

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

১২

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

১৩

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

১৪

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

১৫

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১৬

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১৭

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১৮

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১৯

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

২০