সর্বশেষ
||পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, প্রাণ ফিরেছে পর্যটন নগরীতে||নওগাঁ সীমান্তে উত্তেজনা: শূন্য রেখায় ১৭ ভারতীয় নাগরিক, সতর্ক অবস্থানে বিজিবি||জিমেইল হ্যাক করে ব্যাংক ও বিকাশ-নগদ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২||নওগাঁর নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার||খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার||দাওয়াত খেতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার ২||বগুড়ার কৃতি সন্তান ফারুক আহমেদ অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি||সংঘর্ষের চিত্র ক্যামেরাবন্দি করায় সাংবাদিকের ওপর হামলা, নিউজ প্রকাশ না করার হুমকি||বরগুনা সদরে বজ্রপাতে মহিউদ্দিন নামে এক কৃষকের মৃত্যু||বান্দরবানে চলন্ত পর্যটকবাহী গাড়িতে আগুন, বড় দুর্ঘটনা এড়ালেন ১০ পর্যটক

‎জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল

Share this news with

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

‎শুক্রবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ১০টায় কুরআন খতম এবং জুমার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎দোয়া মাফফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম, আইন অনুষদের ডিন ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসাইন, ইউট্যাবের সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

‎দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

‎ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, “তৎকালীন সময়ে যে সকল চৌকস সেনাবাহিনী ছিলেন তার মধ্যে জিয়াউর রহমান ছিলেন অন্যতম। তিনি ১৯৭১ সালের চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সাহসিকতার সাথে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। যুদ্ধ পরবর্তী দেশ পূণর্গঠনে ওনার  গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দুর্ভিক্ষের সময় খাবারের জোগান দিয়ে দেশের মানুষকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। তিনি ৪৫ বছর বেঁচে ছিলেন, এই ৪৫ বছরে তিনি যা করে গেছেন তা শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বে অনন্য। বর্তমানে ওনার ছেলে জনাব তারেক রহমান দেশ পরিচালনা করছেন, ওনি যাতে দেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে সেই কামনা করি।”

‎প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, ‘পৃথিবীতে মানুষ আসে এবং যায়, ভালো মানুষ তার কাজের মাধ্যমে অমর হয়ে থাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালো কাজের জন্য আমরা তাকে এখনো স্মরণ করছি৷ তিনি জনগনের সমর্থনে দেশ পরিচালনা করেছেন, এরপর ওনার সহধর্মিনী, এখন ওনার ছেলে তারেক রহমান দেশ পরিচালনা করছেন। এই নজির বিশ্বের অন্য কোথাও নাই।”

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “ইতিহাসের বাঁকে বাঁকে অনেক মানুষ এই পৃথিবীতে আসে। তাদের কারো মধ্যে দেশ রক্ষা, দেশ গঠন, দেশ উন্নয়নের সুযোগও আসে। তাদের এই কর্মফলের মাধ্যমেই তারা ইহকাল ও পরকালে সম্মানিত হয়। আজ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের উদ্দেশ্যে দোয়ার আয়োজন করা হয়েছে, যিনি ছিলেন আমাদের স্বাধীনতার ঘোষক। তিনি তার সংক্ষিপ্ত জীবন ও শাসনামলে দেশ গঠন, প্রতিবেশী ও বিদেশি শক্তির সঙ্গে সম্পর্ক গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সহ নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজ ৪৫ বছর পরে আমরা এমন একটি মানুষকে শ্রদ্ধাভরে স্মরণ করি, যিনি তার কর্ম, জীবন ও অবদান দিয়ে আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। আজকের এই দোয়া মাহফিলে আমরা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্য দোয়া কামনা করি এবং তার পরিবারের শান্তি, সম্মান যেন অক্ষুণ্ণ থাকে এই কামনা করি।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, প্রাণ ফিরেছে পর্যটন নগরীতে

নওগাঁ সীমান্তে উত্তেজনা: শূন্য রেখায় ১৭ ভারতীয় নাগরিক, সতর্ক অবস্থানে বিজিবি

জিমেইল হ্যাক করে ব্যাংক ও বিকাশ-নগদ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২

নওগাঁর নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার

দাওয়াত খেতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার ২

বগুড়ার কৃতি সন্তান ফারুক আহমেদ অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

সংঘর্ষের চিত্র ক্যামেরাবন্দি করায় সাংবাদিকের ওপর হামলা, নিউজ প্রকাশ না করার হুমকি

বরগুনা সদরে বজ্রপাতে মহিউদ্দিন নামে এক কৃষকের মৃত্যু

বান্দরবানে চলন্ত পর্যটকবাহী গাড়িতে আগুন, বড় দুর্ঘটনা এড়ালেন ১০ পর্যটক

১০

বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন

১১

‎জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুবিতে কুরআন খতম ও দোয়া মাহফিল

১২

প্রথমবার লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল

১৩

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

১৪

সীমান্তে উত্তেজনা
লালমনিরহাটে ৩৩ ব্যক্তিকে পুশ ইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

১৫

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও প্লাস্টিক বর্জ্য কমানোর আহ্বান: সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

১৬

নওগাঁয় চোরাইকৃত এসির তামারসহ যুবক আটক

১৭

কালীগঞ্জের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত গ্রেফতার

১৮

প্রেস ডেস্ক বিডির ডিভিশনাল ইনচার্জ (ডিআই) হিসেবে দায়িত্ব পেলেন মাসুম বিল্লাহ

১৯

কুমিল্লায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যেন মৃত্যুকূপ, ১০ কিলোতেই কেড়ে নিচ্ছে প্রাণ

২০