সর্বশেষ
||লালমনিরহাটে স্বামী-স্ত্রী দু‘জন দু’জনার গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগ||দৌলতপুরে বিজিবির অভিযানে সিঙ্গেল শুটার পিস্তলসহ ভারতীয় মাদক জব্দ||কর্তৃপক্ষের স্বাক্ষর নেই, ঢাবির বিপক্ষে মাঠে নামার আগেই হারল ববি||লালপুরে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, সদস্য আহত||জকসুর পরিবহন সম্পাদকের দাবিতে ৪ রুটে নতুন বিআরটিসি বাস দিচ্ছে প্রশাসন||লালমনিরহাটে ৯৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১||মিঠাপুরে তহশীলদারের বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ||বান্দরবানে নতুন করে ৮ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিক আটক||ইবির নাট্য সংগঠন থিয়েটারের নেতৃত্বে প্রণয় ও যুক্তা জ্যোতি||কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

জাবিতে বহিরাগত কর্তৃক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে রাতে হলে ফেরার পথে টেনে-হিঁচড়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ১১ টা ১০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে আশপাশের পথচারীরা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় এক ব্যক্তিকে ঘটনাস্থলের আশপাশে দেখা গেলেও এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। অভিযুক্তকে চিহ্নিত করতে তদন্ত চলছে।

ভুক্তভোগীর সঙ্গে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান, রাত আনুমানিক ১১ টা ১০ মিনিটের দিকে ওই ছাত্রী হলের দিকে যাচ্ছিলেন। এ সময় এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে পুরাতন ফজিলতুন্নেছা হল সংলগ্ন সড়কে এসে ওই ব্যক্তি শিক্ষার্থীর সঙ্গে কথা বলা শুরু করেন।

ভুক্তভোগী তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী পরিচয় দেন এবং পাশের বিশমাইল এলাকায় থাকেন বলে জানান। পরে কথোপকথনের একপর্যায়ে তিনি রুমাল দিয়ে শিক্ষার্থীর গলা পেঁচিয়ে তাকে জোরপূর্বক অন্ধকার স্থানে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

পরে ওই শিক্ষার্থী কোনোভাবে নিজেকে রক্ষা করে সড়কে উঠে আসেন। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তানভীর হোসেন বলেন, “ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।”

চিকিৎসাকেন্দ্রের নার্স আলমগীর হোসেন বলেন, “শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।”

এরপর ভুক্তভোগী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা কার্যালয়ে নেওয়া হয়। রাত দুইটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী, কয়েকজন নারী শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসুর কয়েকজন নেতা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন। এ সময় নিরাপত্তা শাখা কার্যালয়ের বাইরে অন্যান্য শিক্ষার্থীরাও অবস্থান নেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, “এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করেছি, তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্তের চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে রয়েছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে স্বামী-স্ত্রী দু‘জন দু’জনার গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

দৌলতপুরে বিজিবির অভিযানে সিঙ্গেল শুটার পিস্তলসহ ভারতীয় মাদক জব্দ

কর্তৃপক্ষের স্বাক্ষর নেই, ঢাবির বিপক্ষে মাঠে নামার আগেই হারল ববি

লালপুরে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, সদস্য আহত

জকসুর পরিবহন সম্পাদকের দাবিতে ৪ রুটে নতুন বিআরটিসি বাস দিচ্ছে প্রশাসন

লালমনিরহাটে ৯৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

মিঠাপুরে তহশীলদারের বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ

বান্দরবানে নতুন করে ৮ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিক আটক

ইবির নাট্য সংগঠন থিয়েটারের নেতৃত্বে প্রণয় ও যুক্তা জ্যোতি

কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

১০

গভীর রাতে অগ্নিকাণ্ড: রাউজানে ৫ বসতঘরসহ পুড়ল কোরবানির ৭ গরু

১১

আওয়ামীপন্থী শিক্ষকদের নেতৃত্বে শাট ডাউন ববি, ‎স্থবির একাডেমিক কার্যক্রম

১২

শ্রীমঙ্গলে বিরল ও প্রাণঘাতী কোবরা সাপ উদ্ধার

১৩

ইবিতে দুইদিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা সম্পন্ন

১৪

জাবিতে বহিরাগত কর্তৃক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৫

বগুড়াজুড়ে কয়েক দিনের অস্থিরতা ও আতঙ্কে উত্তাল জনপদ

১৬

চট্টগ্রাম বন্দরে গার্মেন্টস পণ্য আত্মসাৎ: মূলহোতাসহ গ্রেপ্তার ৫

১৭

আদমদীঘিতে আদম ব্যবসায়ীর প্রতারণায় নিঃস্ব বহু পরিবার!

১৮

পীরগঞ্জে সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

নীলফামারীতে এক বছরে নারী নির্যাতনের ঘটনা ৮১১টি, মামলা মাত্র ৯৯টি

২০