এন.এ, বিশেষ প্রতিনিধি
২৮ অগাস্ট ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় পুরস্কার কমিটি পুনর্গঠন, দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

Share this news with

জাতীয় পর্যায়ের বিভিন্ন পুরস্কার প্রদানের প্রক্রিয়া পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ তৈরির লক্ষ্যে সরকার নতুন করে ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে। ১০ সদস্যের এই কমিটির নেতৃত্বে থাকছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটি পুনর্গঠনের বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এ ছাড়া নৌপরিবহণ মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূরও কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও কমিটির সদস্য হিসেবে থাকবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয় থেকে জাতীয় পুরস্কারের জন্য পাঠানো প্রস্তাব যাচাই-বাছাই করে মতামত ও সুপারিশ দেওয়া হবে কমিটির অন্যতম প্রধান দায়িত্ব। পাশাপাশি বিদ্যমান জাতীয় পুরস্কার প্রদানের পরিকল্পনা, আনুষ্ঠানিক আয়োজন এবং নতুন কোনো জাতীয় পুরস্কার চালুর প্রয়োজনীয়তাও পর্যালোচনা করবে এই কমিটি।

কমিটির গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে জাতীয় পুরস্কার সংক্রান্ত কমিটি গঠন বিষয়ে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ সালে জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে বলে নতুন আদেশে উল্লেখ করা হয়। নতুন কমিটি গঠনসংক্রান্ত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এদিকে কমিটির কার্যক্রমে প্রশাসনিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করতে পৃথক একটি নয় সদস্যের সচিবালয়ও গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে গঠিত এ সচিবালয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের সচিবরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

১

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

২

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

৩

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

৪

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

৫

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

৬

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

৭

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

৮

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৯

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১০

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

১২

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১৩

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১৪

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

১৫

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১৬

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৭

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৮

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

২০