এন.এ, বিশেষ প্রতিনিধি
২৭ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সাড়ে ৭টায়, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Share this news with

“জাতীয় ঈদগাহ ময়দা‌নে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনু‌ষ্ঠিত হ‌বে এবং জামায়াতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন”— বলে জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি।

আজ বুধবার (২৭ মে) সকাল ১১টা ২০ মিনিটে পবিত্র ঈদ-উল-আজহার প্রধান জামাতের প্রস্তুতি পরিদর্শন করতে জাতীয় ঈদগাহ ময়দানে এসে তিনি এসব কথা বলেন। এসময় সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ।

এসময় প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ব‌লেন, জাতীয় ঈদগাহ ময়দা‌নে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনু‌ষ্ঠিত হ‌বে। উক্ত জামায়াতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এবং নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের জামাতের নির্ধারিত সময় অনেক পূর্বে ঈদগায় আগমনের জন্য আহ্বান করেন।

এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন— ঈদগাহ ময়দানে চার থেকে ছয় স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। ঈদগার আশেপাশের জিরোপয়েন্ট ক্রসিং, সরকারী কর্মচারী হাসপাতাল, দোয়েল চত্ত্বর ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, পররাষ্ট্র মন্ত্রনালয়ের পিছনের গলি, ইউবিএল ক্রসিং বন্ধ থাকবে এবং মুসল্লিদের গাড়ি থেকে নেমে উক্ত স্থান হতে পায়ে হেঁটে ঈদ্গাহ ময়দানে আগমন করতে হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গড়তে সব এমপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জয়নুল আবদিন ফারুক

১

বগুড়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রাণ ড্র, শাহ পরানের ১৬৩

২

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

৩

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

৪

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

৫

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

৬

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৭

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

৮

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

৯

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১০

উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

১১

কুড়িগ্রামে সালিশের পরদিন নারীর রহস্যজনক মৃত্যু: বিএনপি নেতাদের বিরুদ্ধে অর্থ নিয়ে আসামি ছাড়ার অভিযোগ

১২

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

১৩

কুড়িগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১৪

মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ

১৫

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ হেডকোয়ার্টার্স

১৬

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম সদর হাসপাতালে NCP-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৮

ধুনটে কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ

১৯

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

২০