সর্বশেষ
||পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ দপ্তরের উপকরণ বিতরণ||বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের||স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন||অনলাইনে তরুণদের ইতিবাচক ধারা তৈরি করতে খুলনায় তিন দিনব্যাপী বুটক্যাম্প সম্পন্ন||নওগাঁর রাণীনগরে পৃথক স্থানে বজ্রপাতে ৩ কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু||মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার||আদমদীঘিতে পশুরহাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধে প্রশাসনের সতর্কবার্তা||জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সাধারণ সম্পাদক লিমন||নদীর পাড় রক্ষায় কঠোর অভিযান: মনোহরদীতে বালি কাটায় জেল||বগুড়ায় বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সাধারণ সম্পাদক লিমন

Share this news with

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে আমার দেশ পত্রিকার লিমন ইসলাম নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) প্রধান নির্বাচন কমিশনার তাইফুর রহমান তমাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

তাইফুর রহমান তমাল জানান, অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষ্যে ভোটের সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহকারী‌দের ম‌ধ্যে সভাপ‌তি ও সাধারণ সম্পাদক প‌দে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপ‌তি প‌দে মোঃ মুসফিকুর রহমান ও সাধারণ সম্পাদক প‌দে লিমন ইসলাম‌কে নির্বা‌চিত হয়েছেন।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বার্তা ২৪ এর সোহানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাইজিং বিডির নাহিদ ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক দৈনিক রুপালী বাংলাদেশের সিয়াম আবু রাফি, অর্থ সম্পাদক দৈনিক আজকালের খবরের কামরুজ্জামান কায়েস।

এছাড়াও দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দ্যা ঢাকা ডায়েরির মোঃ রোকুনুজ্জামান গোলাম রাব্বী, কার্যনির্বাহী সদস্য দ্যা স্টুডেন্ট জার্নালের রাকিব খান এবং দৈনিক খবর বেলার রাকিব মাজহার নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিমন ইসলাম বলেন, “সহকর্মীরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, সেটি বড় দায়িত্ব। আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নতুন সদস্যদের সহযোগিতা করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করবো।”

নবনির্বাচিত সভাপতি মুসফিকুর রহমান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের প্রতীক। সকলকে সঙ্গে নিয়ে একটি স্বচ্ছ, গতিশীল ও কার্যকর প্রেসক্লাব গড়ে তুলতে কাজ করবো। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং ক্যাম্পাসের ইতিবাচক সংবাদ তুলে ধরতে আমরা গুরুত্ব দেব।”

এর আগে, ১৭ মে কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষে সকল সদস্যদের পরামর্শ ও নির্বাচন সমন্বয়কের সুপারিশক্রমে জবি প্রেসক্লাবের উপদেষ্টা তাইফুর রহমান তমালকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।  এরপর ১৮ মে নির্বাচন তফসিল ঘোষণা এবং ১৯ মে মনোনয়নপত্র গ্রহণ এবং প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ দপ্তরের উপকরণ বিতরণ

বগুড়ায় ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজারের

স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন

অনলাইনে তরুণদের ইতিবাচক ধারা তৈরি করতে খুলনায় তিন দিনব্যাপী বুটক্যাম্প সম্পন্ন

নওগাঁর রাণীনগরে পৃথক স্থানে বজ্রপাতে ৩ কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

আদমদীঘিতে পশুরহাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধে প্রশাসনের সতর্কবার্তা

জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সাধারণ সম্পাদক লিমন

নদীর পাড় রক্ষায় কঠোর অভিযান: মনোহরদীতে বালি কাটায় জেল

বগুড়ায় বাবার হাতেই প্রাণ গেল ৫ মাসের শিশুর

১০

‎ববি ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর দু’জনকে বহিষ্কার

১১

সাতক্ষীরায় শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১২

কালিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা

১৩

পাহাড়, সাগর আর জীবিকার গল্পে অনন্য মহেশখালী দ্বীপ

১৪

যমুনায় নৌকাডুবির ঘটনায় নয়জন উদ্ধার হলেও নিখোঁজ এক নারী

১৫

বোমা মেশিন’ গুঁড়িয়ে আলোচনায় পাটগ্রাম থানার ওসি নাজমুল হক

১৬

আসছে ভয়াবহ তাপপ্রবাহ! অসতর্ক হলেই স্ট্রোক-হার্ট অ্যাটাকের ঝুঁকিঃ জরুরি সতর্কবার্তা চিকিৎসকদের

১৭

২৭ বছর ধরে ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস নেওয়া শিক্ষক আর নেই

১৮

বগুড়ার ধুনটে ঝড়ে বটগাছ ভেঙে জনদুর্ভোগ

১৯

ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও গোবিপ্রবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

২০