সর্বশেষ
||বগুড়ায় বাসে নারী যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১||নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১||সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু||র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার||সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণের পথে তিন্দু বিদ্যালয়||বরগুনায় শেষ হলো নজরুল বর্ষ ২০২৬ এর তিন দিনের আয়োজন||বান্দরবানে ওষুধ ক্রয়ে অনিয়মের অভিযোগ: ‘ষড়যন্ত্র’ দাবি সিভিল সার্জনের||পীর শামীম হত্যা: ঘটনার সাথে জড়িত না থেকেও মামলার প্রধান আসামী হলেন ববি শিক্ষার্থী||স্বাস্থ্য খাতের সর্বোচ্চ বরাদ্দের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে: অর্থমন্ত্রী||বরিশাল বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবি
তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বার্তা নিয়ে ভূমিসেবা মেলা-২০২৬

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

সারাদেশের মতো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাতেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি মেলার উদ্বোধন করেন। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।”

জাতীয় পর্যায়ে উদ্বোধনের সঙ্গে সঙ্গে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনেও স্থানীয়ভাবে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন।

বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হওয়ায় এখন নামজারি, খতিয়ান, পর্চা উত্তোলন এবং ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। এতে সময় ও ব্যয় কমছে, পাশাপাশি কমছে সাধারণ মানুষের ভোগান্তি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দৌলতপুর উপজেলার জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ বিপুল জনগোষ্ঠীর জন্য সরকারি সেবা আরও সহজ ও কার্যকর করতে হবে। বিশেষ করে অনলাইন নামজারি ব্যবস্থায় সাধারণ ও অক্ষরজ্ঞানহীন মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসের প্রশংসা করে বলেন, সম্প্রতি সৌদি আরবপ্রবাসী ইউসুফ নামের এক ব্যক্তির জমির নামজারি মাত্র সাত দিনের মধ্যে সম্পন্ন করা হয়েছে, যা জনসেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একই সঙ্গে তিনি দৌলতপুরের সাবেক সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বেগমের কর্মদক্ষতারও প্রশংসা করেন।

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য প্রদান, তাৎক্ষণিক পরামর্শ এবং অনলাইনে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে ভূমি সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবাকে আরও সহজলভ্য করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

উপজেলা ভূমি অফিস, দৌলতপুরের আয়োজনে এ মেলা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বাসে নারী যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১

সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণের পথে তিন্দু বিদ্যালয়

বরগুনায় শেষ হলো নজরুল বর্ষ ২০২৬ এর তিন দিনের আয়োজন

বান্দরবানে ওষুধ ক্রয়ে অনিয়মের অভিযোগ: ‘ষড়যন্ত্র’ দাবি সিভিল সার্জনের

পীর শামীম হত্যা: ঘটনার সাথে জড়িত না থেকেও মামলার প্রধান আসামী হলেন ববি শিক্ষার্থী

স্বাস্থ্য খাতের সর্বোচ্চ বরাদ্দের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে: অর্থমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবি

১০

বায়েজিদে দেশীয় এলজি, কার্তুজ ও মোটরসাইকেলসহ অস্ত্রধারী গ্রেফতার

১১

গণভোটের রায় বাস্তবায়নে বরগুনায় ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

দোয়ারাবাজারে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিকস জব্দ

১৩

গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন সহযোগী অধ্যাপক ড. খোকন কুমার দত্ত

১৪

মনোহরদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

১৫

কালিগঞ্জে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

১৬

সাতক্ষীরায় মাদক ও ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ১

১৭

সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য, চুরি-হয়রানির অভিযোগে উদ্বিগ্ন রোগী-স্বজন

১৮

কমলগঞ্জের আলোচিত ছিনতাইয়ের রহস্য উদঘাটন, চট্টগ্রাম থেকে মূল হোতা ‘বটলা সেলিম’ গ্রেপ্তার

১৯

সাগর উত্তাল থাকায় ইলিশ ধরা বন্ধ, উপকূলে ফিরছে হাজারো জেলে

২০