এন.এ, বিশেষ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দর ‘স্বর্ণের ডিম পাড়া হাঁস’, অতিরিক্ত লোভ ও ভূল সিদ্ধান্তে হারানোর ঝুঁকি!

Share this news with

চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির ‘স্বর্ণের ডিম পাড়া হাঁস’। অতিরিক্ত লোভ ও ভূল সিদ্ধান্তের কারণে এই গুরুত্বপূর্ণ সম্পদ হারানোর ঝুঁকি তৈরি হলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক মুহাম্মদ জিয়াউল হক।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১২টা ২৫ মিনিটের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে আয়োজিত “চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে ইজারা প্রক্রিয়া, আমাদের উদ্বেগ ও প্রস্তাবনা” শীর্ষক এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার যেকোনো উদ্যোগ দেশের জন্য মারাত্মক অর্থনৈতিক ও কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে।

মধুর ক্যান্টিনে আয়োজিত “চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে ইজারা প্রক্রিয়া, আমাদের উদ্বেগ ও প্রস্তাবনা” শীর্ষক সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্টুডেন্টস ফর সভরেন্টির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন রাহাত ও দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুহাম্মদ জিয়াউল হক জানান, অতীতে বিভিন্ন সময় দেশি-বিদেশি সিন্ডিকেটের মাধ্যমে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হয়েছে। এ ধরনের উদ্যোগ দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বার্থের পরিপন্থি বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বন্দর ব্যবস্থাপনায় ‘ইজারা বা কনসেশন চুক্তি’ এবং ‘অপারেটর নিয়োগ’ এক বিষয় নয়। কনসেশন চুক্তির মাধ্যমে বিদেশি নিয়ন্ত্রণ বাড়ে, যা অর্থনৈতিক ক্ষতি, বৈদেশিক মুদ্রা পাচার এবং নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরকে সিঙ্গাপুরের মতো একটি আঞ্চলিক হাবে রূপান্তর করা সম্ভব। তবে বিদেশি অপারেটরদের হাতে নিয়ন্ত্রণ গেলে এই লক্ষ্য বাধাগ্রস্ত হতে পারে। বিদেশি প্রতিষ্ঠানগুলো নিজেদের কৌশলগত স্বার্থে বাংলাদেশের বন্দরকে প্রতিযোগিতামূলক অবস্থানে যেতে দিতে চায় না বলেও দাবি করেন তিনি।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা এবং অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের পর্যায়ে নিতে বন্দর বিদেশিদের হাতে না দিয়ে সরকারকে দ্রুত পাঁচটি উদ্যোগ নেওয়ার দাবি জানান জিয়াউল হক। দাবিগুলো হলো- বন্দর বিকেন্দ্রীকরণ, নিজস্ব শিপিং লাইন চালু, রেমিট্যান্স বাড়াতে আরবি ভাষার অর্থনৈতিক ব্যবহার, নদী-খাল খনন এবং খাদ্য নিরাপত্তার জন্য প্রয়োজনীয় এলাকায় হিমাগার নির্মাণ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১০

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১১

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১২

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৩

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

১৪

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ভার্সন সাহিত্য প্রকাশ ও হস্তান্তর

১৫

ডাকসু অদম্য মেধাবৃত্তি-২০২৬: শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ প্রদান

১৬

বাবার জানাজায় অংশ নিতে এসে সন্তান নিজেই লাশ, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

১৭

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে সচেতনতামূলক প্রচারণা

১৮

ডাকসু নির্বাচনের এক বছর পূর্তিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিপি সাদিক কায়েমের বক্তব্য

১৯

‘অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে’ সৈয়দ আহমদুল হকের ভূমিকা নিয়ে ঢাবিতে সেমিনার

২০