
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন জনাব মোহাম্মদ ইব্রাহীম। আজ (১৪ জুন) তিনি নতুন কর্মস্থলে তাঁর কার্যভার গ্রহণ করেন।
নবাগত অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশ কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মাসুদ আলম, বিপিএম।
এ সময় জেলা পুলিশ সুপার তাঁকে আন্তরিক অভিনন্দন জানান এবং নতুন কর্মস্থলে তাঁর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর জনাব মোহাম্মদ ইব্রাহীম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান পুলিশি কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি কর্মকর্তাদের সাথে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রাথমিক মতবিনিময় করেন।
সংশ্লিষ্টদের আশা, তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা, কর্মদক্ষতা ও পেশাদার নেতৃত্বের মাধ্যমে চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিটি কার্যক্রম আরও বেশি গতিশীল ও বেগবান হবে। একই সাথে সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিক সেবা পৌঁছে দিয়ে পুলিশি সেবা আরও জনমুখী ও জনবান্ধব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মন্তব্য করুন