কুবি প্রতিনিধি
১৬ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের বন্যার্তদের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’

Share this news with

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’।

‎মঙ্গলবার (১৪ জুলাই) সংগঠনটির উদ্যোগে বন্যাকবলিত সাতকানিয়া ও বাঁশখালীর দুর্গম এলাকার ২০০টি পরিবারের মাঝে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

‎জানা যায়, গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। পানি কিছুটা কমলেও এসব এলাকার মানুষের দুর্ভোগ এখনো কমেনি। সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এ ছাড়া পানি কমার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্রও স্পষ্ট হয়ে উঠছে। অনেকেই ঘরবাড়ি হারিয়ে দিশেহারা, আবার অনেকেই পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন। অনেক এলাকায় রাস্তাঘাট ভেঙে যাওয়ায় বাজারমুখী একমাত্র যোগাযোগব্যবস্থাও অচল হয়ে পড়েছে।

ত্রাণ বিতরণ শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল বলেন, “আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। যারা ত্রাণ সংগ্রহে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমরা তাঁদের দেওয়া আমানত যথাযথভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের দুর্যোগে আমাদের সংগঠন আরও বড় পরিসরে কাজ করবে এবং মানুষের পাশে থাকবে।”

‎সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম বলেন, “আমরা সকাল থেকে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে যেসব স্থানে এখনো ত্রাণসহায়তা পৌঁছেনি, সেখানে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। আমরা চট্টগ্রামসহ দেশের যেকোনো জেলার যেকোনো সংকটকালীন মুহূর্তে সব সময় মানুষের পাশে থাকব।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১০

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১১

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১২

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৩

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৪

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১৫

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১৬

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১৭

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৮

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৯

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

২০