ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাবতলীতে ওলামা দলের ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

Share this news with

‎ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বগুড়ার জেলার গাবতলী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
‎
শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে গাবতলী উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নূর আলমের  সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎
‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোরশেদ মিলটন। প্রধান অতিথির বক্তব্যের আগে তিনি গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় আলেম সমাজের অবদান অনস্বীকার্য। আগামী দিনে দলের হাতকে শক্তিশালী করতে ওলামা দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
​
‎​সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মো. জাকারিয়া। প্রধান বক্তা হিসেবে ওলামা দলের সাংগঠনিক দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বগুড়া জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মুফতি একরামুল হক। বিশেষ বক্তা হিসেবে আলোচনা রাখেন বগুড়া জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও শাজাহানপুর উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহিদুর রহমান আল-জাহিদ। ​সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওগাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, শাজাহানপুর উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আব্দুল হান্নান বিন খায়ের।
‎
‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  গাবতলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম মমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমআর ইসলাম রিপন, গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন। বক্তারা ওলামা দলের এই নতুন যাত্রাকে স্বাগত জানান এবং উপজেলার প্রতিটি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার তাগিদ দেন।

‎​সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে অত্যন্ত প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন গাবতলী পৌর ওলামা দলের আহ্বায়ক আলমগীর হোসেন এবং সদস্য সচিব মুফতি মাওলানা ইব্রাহীম বিন আবু সুফিয়ান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

১

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

২

বগুড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা

৩

ভেন্যু নিয়ে জটিলতা, ৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাবেশ সফল করার ঘোষণা জামায়াতের

৪

সদরঘাটের ১২ নম্বর গ্যাংওয়ের নিচে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

৫

কুবি শিক্ষার্থী ফারজানার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে কুবি উপাচার্যকে স্মারকলিপি

৬

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

৭

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৮

উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

৯

কুড়িগ্রামে সালিশের পরদিন নারীর রহস্যজনক মৃত্যু: বিএনপি নেতাদের বিরুদ্ধে অর্থ নিয়ে আসামি ছাড়ার অভিযোগ

১০

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

১১

কুড়িগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

১২

মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ

১৩

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ হেডকোয়ার্টার্স

১৪

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

কুড়িগ্রাম সদর হাসপাতালে NCP-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১৬

ধুনটে কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ

১৭

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

১৮

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

১৯

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০