
বিএনপির নির্বাচনী ইশতিহারে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্ভোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (১৬ মার্চ) দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খালের মাটি কেটে এই কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি।
সরকারের ঘোষিত এই কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরব্যাপী সারা দেশে নদী-নালা, খাল ও জলাধার পুনঃখননের মাধ্যমে পানি ব্যবস্থাপনা উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং খরা মোকাবিলায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সরকার।
এর আগে, আজ সকালে প্রধানমন্ত্রী রাজধানী ঢাকা থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেন। সেখান থেকে দিনাজপুরের বলরামপুরে সাহাপাড়া খালের স্থলে আসেন এবং খালের মাটি কেটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করার পর জনসভায় বক্তব্য রাখছেন তিনি।
মন্তব্য করুন