অনলাইন ডেস্ক
২৭ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ এর, রয়েছে কেরানীগঞ্জ থানায়

Share this news with

নানা জল্পনা-কল্পনার খোরাক জুগিয়ে এবার শেষমেশ কোরবানিই দেওয়া হচ্ছে না অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া বিরল প্রজাতির এই মহিষ শেষমেশ কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে নিয়ে যাওয়া হয়েছে কেরানীগঞ্জ মডেল থানায়।

আজ বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ‘ডোনাল্ড ট্রাম্প’ খ্যাত এই মহিষটিকে থানায় নেওয়া হয়। বিষয়টি ঘিরে এলাকায় উৎসুক মানুষের ভিড়ও দেখা যায়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুছ বলেন, ‘মালিকের বাসা থেকে মহিষটিকে ফেরত আনা হয়েছে। এটি বিরল প্রজাতির প্রাণী হওয়ায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে মহিষটি হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

একাধিক সূত্র জানায়, নারায়ণগঞ্জের একটি খামারে জন্ম নেওয়া অ্যালবিনো জাতের এই মহিষটি শুরু থেকেই মানুষের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। মহিষটিকে একনজর দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছিল সাধারণ মানুষ। সম্প্রতি বিক্রির পর সেটিকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে— এমন আশঙ্কা থেকে নিরাপত্তা উদ্বেগ দেখা দেয়।

পরে বিষয়টিতে হস্তক্ষেপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার নির্দেশনায় ক্রেতাকে পরিশোধিত অর্থ ফেরত দিয়ে মহিষটিকে আবার ফিরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জননিরাপত্তা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মহিষটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে লালন-পালন করা হবে।’

উল্লেখ্য, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই বিরল মহিষটি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার জন্ম দেয়। রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মহিষটিকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১০

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১১

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১২

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৫

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৬

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১৮

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৯

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

২০