তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ১০ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

ছবিঃ প্রতিকী

Share this news with

কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে হাত-মুখ বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রবিবার (১২ জুলাই) সকালে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত রিফাত প্রামাণিক (১৮) পলাতক রয়েছে। রিফাত ওই এলাকার আসলাম প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে শিশুটি বাড়ির পাশের মক্তবে পড়তে গিয়েছিল। ভারী বৃষ্টির কারণে পড়া শেষ হওয়ার পরও সে মক্তবেই অবস্থান করছিল। অভিযুক্ত রিফাত তার বোনকে মক্তব থেকে নিতে এসে পুনরায় সেখানে ফিরে যায়। একপর্যায়ে সে কৌশলে শিশুটিকে মক্তবের অদূরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির হাত ও মুখ বেঁধে তাকে ধর্ষণ করে রিফাত। পরে শিশুটির আর্তচিৎকার শুনে প্রতিবেশী এক ব্যক্তি তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

অসুস্থ শিশুটিকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর শিশুটির পরিবার কুমারখালী থানায় একটি এজাহার দায়ের করেছে। বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরু করেছি। মামলা রুজু করার কাজ চলমান। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। আশা করছি দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”
এই ন্যক্কারজনক ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও নিন্দার ঝড় উঠেছে। অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১০

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১১

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১২

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৫

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৬

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১৮

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৯

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

২০