মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি
১৭ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় সুজনের সভায় গণতন্ত্র ও সুশাসন নিয়ে আলোচনা

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করার লক্ষ্যে সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর কুমিল্লা জেলা ও মহানগর কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) কুমিল্লার রাজগঞ্জ হিলটন টাওয়ারের ক্যাপসিকাম রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেন। সভায় বিভিন্ন উপজেলার সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয় এবং মাঠপর্যায়ে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শাহ মোহাম্মদ আলমগীর খান, সভাপতি, কুমিল্লা জেলা কমিটি এবং সঞ্চালনা করেন রেজবাউর রহমান রানা, যুগ্ম সম্পাদক, কুমিল্লা জেলা কমিটি।

এসময় বক্তব্য রাখেন আলী আহসান টিটু, সম্পাদক, সুজন কুমিল্লা জেলা কমিটি; সহসভাপতি অধ্যাপক হুমায়ন কবিরসহ নাঙ্গলকোট, লাকসাম, লালমাই, সদর দক্ষিণ, দেবিদ্বার ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন, আবেগ সমন্বয়কারী, দিয়ে আঙ্গার প্রজেক্ট।

সভায় নাঙ্গলকোট উপজেলার সভাপতি মজিবুর রহমান, লালমাই উপজেলার সভাপতি শরিফুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলার সভাপতি ইসলাম ইবনে সাঈখ এবং দেবিদ্বার উপজেলার সভাপতি এটিএম সাইফুল ইসলাম মাসুম নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম ও সুপারিশ তুলে ধরেন।

এছাড়া নাঙ্গলকোট উপজেলার সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, লাকসামের সম্পাদক শহিদুল ইসলাম শাহীন এবং লালমাই উপজেলার সম্পাদক রিয়াজ মোর্শেদ বক্তব্য রাখেন।

সভায় সিদ্ধান্ত হয়, কুমিল্লার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সুজনের কার্যক্রম আরও গতিশীল করা হবে এবং নাগরিক সমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।

বক্তারা বলেন, সুশাসন, স্বচ্ছতা ও গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১০

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১১

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১২

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৩

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৪

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১৫

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১৬

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১৭

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৮

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৯

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

২০