সর্বশেষ
||বাইতুল মোকাররমে উচ্ছেদ অভিযান ঘিরে ব্যবসায়ী-হকার সংঘর্ষ, পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন শঙ্কা||তেজগাঁওয়ে পুরনো শত্রুতার জেরে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী রক্তাক্ত||মহিলা জামায়াতের নারী কর্মী সাওদা সুমির মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন||আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা||কিশোরগঞ্জে ‘কানাডা রেড লটারি’ এর নামে প্রতারণা||ক্লাস ফাইভের শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক||শিক্ষকের মহানুভবতা, কোলের শিশুকে কাঁধে তুলে নিয়ে ছাত্রীকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিলেন শিক্ষক||মৌলভীবাজারে হামের উপসর্গের সংখ্যা বৃদ্ধি||খাদ্য সংকটে লোকালয়ে শিয়ালের উপদ্রব, ধুনটে দিনের বেলাতেও কাটছে না মানুষের আতঙ্ক||রাজধানীতে যুবদল নেতা গুলিবিদ্ধ, ঢামেকে নেওয়ার পর রহস্যজনকভাবে অন্য হাসপাতালে স্থানান্তর
লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি
৮ এপ্রিল ২০২৬, ৭:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ‘কানাডা রেড লটারি’ এর নামে প্রতারণা

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেইসবুক’ ব্যবহার করে প্রকাশ্যে প্রতারণার অভিযোগ “কানাডা রেড লটারি” নামে কথিত এক ফাঁদে প্রবাসী ও সাধারণ মানুষকে টেনে নিচ্ছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের অবিলের বাজার পাড়ার আঃ মান্নানের ছেলে রাসেল ইসলাম।

সরেজমিনে জানা যায়, নিয়মিত ফেসবুক লাইভে “ইউরোপ প্রবাসী” নামে “কানাডা রেড লটারি”এর প্রলোভন দেখিয়ে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা সংগ্রহ করছেন। লাইভ চলাকালীন অংশগ্রহণকারীদের সাথে কথোপকথন, টাকা নেওয়ার প্রক্রিয়া এবং পরে মনগড়া বিজয়ী ঘোষণার পুরো বিষয়টি ভিডিওতে ধরা পড়ে।

শুধু তাই নয়—লাইভ শেষ হওয়ার পর তার নিজের মুখাবয়ব (ছবি) স্পষ্টভাবে সামনে আসার ঘটনাও ভিডিওতে ধরা পড়েছে, যা তার পরিচয় গোপন রাখার সুযোগও বন্ধ করে দিয়েছে।

স্থানীয়রা জানান, রাসেলের পারিবারিক পটভূমি সাধারণ হলেও হঠাৎ করেই তার জীবনযাত্রায় চোখে পড়ার মতো পরিবর্তন হয়। তাকে বিভিন্ন সময় দামী মোটরবাইকে ঘুরে বেড়াতে দেখা যায়। অতীতেও অনলাইনভিত্তিক জুয়া ও ভুয়া ভিসা প্রক্রিয়াকরণের নামে মানুষের সঙ্গে প্রতারণার সঙ্গে জড়িত। বর্তমানে “কানাডা রেড লটারি” নামে নতুন কৌশলে একই ধরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সে।

প্রতারক রাসেল ইসলামের পিতা আ:মান্নানের সাথে কথা হলে তিনি বলেন,এর আগে একবার আমার ছেলেকে কিশোরগঞ্জ থানার পুলিশ অনলাইন জুয়া ও ভুয়া ভিসা প্রতারণার জন্য তাকে ধরে নিয়ে যান। এখন ফেসবুকে ‘ইউরোপ প্রবাসি’ নামে একটি আইডি খুলে ‘কানাডা রেড লটারি’ গেমসে উইন হয়েছেন এমন কথা বলে বাংলাদেশী প্রবাসীদের কে বোকা বানিয়ে প্রতিনিয়ত প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তার ছেলের বিষয়ে বাবার নিজ জবানবন্দিতে এসবের সত্যতা পাওয়া যায়।

সচেতন মহলের মানুষদের মতে, বিদেশি লটারির নামে দেশে বসে এভাবে অর্থ সংগ্রহ সম্পূর্ণ অবৈধ এবং এটি সরাসরি প্রতারণার শামিল। আইনবিদরা বলছেন, অনুমোদনহীন লটারি পরিচালনা এবং প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া দণ্ডনীয় অপরাধ; এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-সহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া সম্ভব।

এ বিষয়ে রাসেলের সাথে কথা বলতে গেলে, গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বাফিল ইসলাম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রণচন্ডী ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদশা বলেন, ভাই ও আগে থাই ও ভিসা খেলছিল এখন খেলে না আপনাদের যদি কিছু করার থাকে তাহলে করতে পারেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)লুৎফর রহমান এর মুঠোফোনে কথা হলে তিনি  বলেন,থাই গেম ও ভুয়া ভিসা এবং কানাডা রেড লটারি’র সাথে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাইতুল মোকাররমে উচ্ছেদ অভিযান ঘিরে ব্যবসায়ী-হকার সংঘর্ষ, পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন শঙ্কা

তেজগাঁওয়ে পুরনো শত্রুতার জেরে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী রক্তাক্ত

মহিলা জামায়াতের নারী কর্মী সাওদা সুমির মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

কিশোরগঞ্জে ‘কানাডা রেড লটারি’ এর নামে প্রতারণা

ক্লাস ফাইভের শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক

শিক্ষকের মহানুভবতা, কোলের শিশুকে কাঁধে তুলে নিয়ে ছাত্রীকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিলেন শিক্ষক

মৌলভীবাজারে হামের উপসর্গের সংখ্যা বৃদ্ধি

খাদ্য সংকটে লোকালয়ে শিয়ালের উপদ্রব, ধুনটে দিনের বেলাতেও কাটছে না মানুষের আতঙ্ক

রাজধানীতে যুবদল নেতা গুলিবিদ্ধ, ঢামেকে নেওয়ার পর রহস্যজনকভাবে অন্য হাসপাতালে স্থানান্তর

১০

র‌্যাবের অভিযানে চুরি মামলার প্রধান আসামি এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

১১

কাপ্তানবাজারে ‘হিট অ্যান্ড রান’: লেগুনার ধাক্কায় অজ্ঞাত যুবক আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে

১২

হাজারীবাগের ভাড়া বাসায় ঢাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

১৩

মৌলভীবাজারে বিএনপি নেতা নিখোঁজের পর মরদেহ উদ্ধার

১৪

বায়তুল মোকাররমে প্রতিবাদের জোয়ার: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ

১৫

রাজধানীতে সংখ্যালঘু নিরাপত্তা ও পৃথক নির্বাচনের দাবিতে হিন্দু মহাজোটের বিক্ষোভ

১৬

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাত: পুলিশ কনস্টেবল গুরুতর আহত

১৭

ফুটপাতের দোকান থেকে এককালীন ১ লাখ ও দিনে ১হাজার টাকা চাঁদা দিতে অস্বীকৃতি, কাওরান বাজারে চাঁদাবাজদের হামলার শিকার কাঁচামাল ব্যবসায়ী

১৮

রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

১৯

ধুনটে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধ মাটি বাণিজ্য: নজরদারি নেই, আছে শুধু ‘লুকোচুরি’

২০